Coronavirus 3.0: করোনার ভয়ে ৩ বছরের শিশুকে বিষ খাইয়ে আত্মঘাতী মা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের  ভয়ে এক মা নিজের ৩ বছরের ছেলেকে বিষ খাইয়ে দিলেন৷ তারপর নিজেও আত্মহত্যা করলেন। সার্বিকভাবে চরম পরিনতি দেখল সমাজ। মৃত্যু হল মা ছেলে দুজনেরই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে। মৃতার নাম জ্যোতিকা। এলাকায় করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। অবশেষে ঘটল চরম পরিণতি।

আরও পড়ুনঃ মড়ার ওপর খাড়ার ঘা, হদিশ মিলল নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রনের

সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বামির সাথে থাকেন না জ্যোতিকা। নিজের ৩ বছরের ফুটফুটে সন্তান কে নিয়েই তাঁর পথচলা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ এর ভয় তাঁকে ভাসিয়ে নিয়ে গেল মৃত্যুর কোলে। স্থানীয় এলাকায় করোনা হচ্ছে এই খবর পাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারপর আজ আর নিজেকে নিয়ন্ত্রন না করতে পেরে প্রথমে সন্তান কে বিশ দেন এবং পরে নিজেও খান।

তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, বিষ খেয়েছিলেন জ্যোতিকার পরিবারের মত ৫ জন। সবারই ভয় ছিল করোনার। পরিবারের মোট ৫ জন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে এলাকাবসী ছুটে আসে বাড়িতে তড়িঘড়ি সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। ৫ জনের মধ্যে ৩ জনকে বাঁচানো গেলেও বাঁচানো যায়নি মা এবং ছেলেকে।

করোনার ভয়ে ৩ বছরের শিশুকে বিষ খাইয়ে আত্মঘাতী মা!!

করোনার ভয়ে ৩ বছরের শিশুকে বিষ খাইয়ে আত্মঘাতী মা
করোনার ভয়ে ৩ বছরের শিশুকে বিষ খাইয়ে আত্মঘাতী মা

কিন্তু করোনার ভয়ে আত্মহত্যা কেন? পুলিশ সূত্রে খবর, গত আট জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছেন জ্যোতিকা। তারপর থেকেই মানসিক অবসাদ শুরু। বাড়ির সবাই ধরে নেয় তাঁদের মৃত্যু অনিবার্য। কারণ ৮ মাস আগে জ্যোতিকার বাবা মারা যান করোনা ভাইরাসের কবলে পড়েই। সেই কারনেই দিন দিন ভয় জাঁকিয়ে বসে, ফলশ্রুতি এই আত্মহত্যার ঘটনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন