বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে কল্যাণীতে ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরো : বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে কল্যাণীতে ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির দাবী তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সম্পূর্ণ অভিযোগ তৃণমূলের দিকে। আর এরই প্রতিবাদে আগামীকাল অর্থাৎ সোমবার কল্যাণীতে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। রবিবার সকালে গয়েশপুরে বিজয় শীল নামে বছর চৌত্রিশের এক যুবককে গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়রা।

আরও পড়ুনঃ ‘সাংবিধানিক সীমানার বাইরে যাচ্ছেন রাজ্যপাল’, মন্তব্য সুজন চক্রবর্তীর

এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বিজেপির দাবী, বিজয় শীল তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন পরিবারের এবং তরফে বলা হয়, মাঝে মধ্যেই প্রাণনাশের হুমকির দেওয়ার মতোন ফোন আসতো বিজয়ের কাছে। তবে এর সঙ্গে রাজনীতির কোনো রকম যোগাযোগ নেই বলেই জানান তাঁরা। রান্নার গ্যাস সরবরাহের কাজ করতেন, বিজয় শীল নামে ওই যুবক।

তাঁর এই পরিনতি কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকজনেরা। আর এই ঘটনাকে হাতিয়ার করেই শুরু হয়ছে রাজনৈতিক তরজা। বিজেপি কর্মী বিজয় শিলের মৃত্যুর পরই কল্যাণী থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন, বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়। নিহত বিজেপি কর্মীর ময়না তদন্তের ভিডিওগ্রাফিরও দাবী জানান তিনি।

বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে কল্যাণীতে ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির এছাড়াও এদিন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা এবং শুভ্রাংশু রায়ের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচীও গ্রহণ করার পাশাপাশি সোমবার কল্যাণীতে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। আর এরপরেই বিজেপি নেতা মুকুল রায় টুইট করে এবিষয়ে তীব্র নিন্দা করেছেন। রাজ্যপাল জগদীপ ধনকরকেও এই বিষয়টির উপর দৃষ্টিপাত করার অনুরোধ জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন