নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের বিরুদ্ধে স্বমূর্তিতে আক্রমণ করেন প্রতিদিন। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সাংসদ তহবিলের টাকা নিয়ে বিজেপি সাংসদের অভিযোগ, টাকা আটকে রেখে সুদ খাচ্ছে সরকার।
আরও পড়ুনঃ কঙ্কণী রাজ্যে এক্স ফ্যাক্টর তৃণমূল, চার দিনের গোয়া সফরে অভিষেক
রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে মেদিনীপুরের সাংসদ স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন, মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথারিটির তরফ থেকে সাংসদ তহবিল থেকে প্রায় ৭০ লক্ষ টাকা আটকে রাখা হয়েছে। যে টাকা মানুষের জন্য ব্যবহার করা উচিত। রাজনৈতিক স্বার্থে আটকে রাখার কারণ কী? তিনি আরও লেখেন, একদিকে সরকার বলে টাকা নেই। তাহলে বরাদ্দ টাকাগুলো কাদের জন্য আটকে রাখা হয়েছে? নাকি টাকাটা আটকে রেখে সুদ খাচ্ছে রাজ্য সরকার।
দিনকয়েক আগেই মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ বা এমকেডিএ ছোট কোনও কাজেরও অনুমতি দিচ্ছে না। এর পরেই স্যোশাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ।
টাকা আটকে রেখে সুদ খাচ্ছে সরকার, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

উল্লেখ্য, উন্নয়ন তহবিলের জন্য সাংসদরা ৫ লক্ষ টাকা করে পান। প্রকল্পের সুপারিশ করেন তিনি। রূপায়ন করে প্রশাসন। ঠিক সেই অর্থ থেকেই উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল খড়গপুরের উন্নয়নের জন্য। দিলীপ ঘোষের অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করছেন এমকেডিএর চেয়ারম্যান দিনেন রায়।



