কঙ্কণী রাজ্যে এক্স ফ্যাক্টর তৃণমূল, চার দিনের গোয়া সফরে অভিষেক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার ঘোষিত হয়েছে নির্বাচনী নির্ঘন্ট।আগামী মাসের ১৪ তারিখ গোয়ায় রাজনৈতিক লড়াইয়ে শামিল হতে চলেছে তৃণমূল। এবারের কঙ্কণী রাজ্যে এক্স ফ্যাক্টর তৃণমূল। ৪০ বিধানসভা হলেও জাতীয় রাজনীতিতে বিশেষ নজরে রয়েছে গোয়া। সেমিফাইনাল পর্বে আর সময় নষ্ট না করে গোয়া সফর স্থির করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ডেবিউ পর্বে কঠিন পরীক্ষা, বসন্তে গোয়ায় ফুটবে ঘাসফুল? #Goa

সূত্রের খবর, আগামী চার দিন গোয়াতেই থাকবেন তিনি। দলের রণনীতি কী হবে? সেটাই কর্মীদের বাতলে দেবেন তিনি। সেইসঙ্গে অভিষেকের এই সফরেই ঘোষিত হতে পারে প্রার্থী তালিকা। সেইসঙ্গে ভার্চুয়াল প্রচারেও অংশগ্রহণ করবেন তিনি। ঘোষিত হবে একাধিক প্রকল্প এবং কর্মসুচী।

নির্বাচন ঘোষণার পর থেকেই গোয়াঞ্চি নাভি সাক্কাল স্লোগান তুলেছে তৃণমূল। নির্বাচনী আবহে এটাই হবে দলের গান। প্রতিশ্রুতি হিসাবে থাকছে মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্প। যেখানে গোয়ার মহিলাদের মাসের ৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল। ছত্র ছাত্রীদের জন্য আনা হয়েছে যুব শক্তি কার্ড। তাই নতুন প্রকল্প এনে চমক দিতে চায় তৃণমূল।

বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর গোয়ায় দুর্গ দখলে বিশেষ নজর দিয়েছে তৃণমূল। গোয়ায় ইনচার্জ হিসাবে নিযুক্ত হয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। সঙ্গে থাকছেন সৌরভ চক্রবর্তী এবং সাংসদ সুস্মিতা দেব। সব কিছু ঠিকঠাক থাকলে নির্বাচনে তাঁদের শরীক হতে পারে এমজিপি। কোন ফর্মুলায় হবে নির্বাচন? কীভাবে আসন বন্টন হবে দুই দলের মধ্যে সেটাও পরিষ্কার হয়ে যাবে অভিষেকের এই সফরে।

কঙ্কণী রাজ্যে এক্স ফ্যাক্টর তৃণমূল, ডেবিউ পর্বের তোড়জোড় শুরু 

ডেবিউ পর্বে কঠিন পরীক্ষা, কঙ্কণী রাজ্যে এক্স ফ্যাক্টর তৃণমূল 
কঙ্কণী রাজ্যে এক্স ফ্যাক্টর তৃণমূল, ডেবিউ পর্বের তোড়জোড় শুরু 

গোয়ায় তৃণমূলের লড়াই বিজেপি ছাড়াও কংগ্রেস, আম আদমি পার্টি। রাজনৈতিক মহলের বক্তব্য, এখান থেকে স্থির হয়ে যাবে মোদি বিরোধী প্রধান মুখ হিসাবে কে লড়াই করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর