স্মার্টফোনের বাজারে ইন(IN ) সিরিজের স্মার্টফোন আনছে মাইক্রোম্যাক্স!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতবাসীর এবার অপেক্ষার অবসান শেষ হল।মাইক্রোম্যাক্স নতুন স্মার্টফোন নিয়ে ভারতের মার্কেটে ফিরছে। সম্প্রতি কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, ভারতের স্মার্টফোন বাজারে ‘IN’ সিরিজ দিয়েই কামব্যাক করবে Micromax। ৩ নভেম্বর ভারতে ‘IN’ সিরিজের একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ করবে তারা।

আরও পড়ুনঃ অবশেষে মহারাষ্ট্রে চালু হল লোকাল ট্রেন, রাজ্যে কবে থেকে শুরু হবে লোকাল ট্রেন? জেনে নিন।

সম্প্রতি ট্যুইটারে একটি টিজার দিয়ে নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করার খবরটি নিশ্চিত করল Micromax। আর এই Micromax ‘IN’ Series-এর প্রায় প্রতিটি ফোনেই থাকছে MediaTek Helio G সিরিজের প্রসেসর।

সংস্থার নতুন স্মার্টফোনগুলিতে মূলত MediaTek Helio G35 এবং Helio G85 প্রসেসর দেওয়ার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিল Micromax। গত মে মাসে মূলত গেমিং-ভিত্তিক প্রসেসর হিসেবেই আত্মপ্রকাশ করে MediaTek Helio G85 প্রসেসর। ইতিমধ্যেই বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন যেমন Realme Narzo 20 এবং Redmi Note 9 স্মার্টফোনে এই প্রসেসরই দেওয়া হয়েছে।

অন্য দিকে MediaTek Helio G35 প্রসেসরটি লঞ্চ করেছিল জুন মাসে এবং এটি বাজেট গেমসের জন্যই মূলত তৈরি হয়েছিল। এর চিপসেট ইতিমধ্যেই Realme C11 এবং Redmi 9-এর মতো অতি জনপ্রিয় স্মার্টফোনে দেওয়া হয়েছে।এই ‘IN’ সিরিজের স্মার্টফোনগুলির দাম 7,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যেই হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন