নজরবন্দি ব্যুরোঃ আগেই সীমিত ওভারের ক্রিকেট থেকে অধিনায়কত্ব হারিয়েছিলেন বিরাট কোহলি। তবে সেই সময় তিনি চুপ থাকলে বোঝা গিয়েছিল আগামী দিনের যেকোনো সময় ঝড় তুলবেন তিনি। তেমনটাই ঘটতে দেখা গেল পরবর্তী সময়ে বিসিসিআইয়ের প্রেস মিটে। দক্ষিন আফ্রিকা সফরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার এই টেস্ট অধিনায়ক জানান, নির্বাচকরা মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানিয়েছেন যে তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। যা শোনা মাত্রই রীতিমতো শোরগোল পরে গিয়েছিল গোটা দেশে। তবে এবার যেন ভুল ভাঙছে সকলের।
আরও পড়ুনঃ KMC Election 2021: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, আদালতে একজোট সিপি(আই)এম-বিজেপি
সেই সময় নেটমাধ্যমে তুঙ্গে উঠেছিল বিরাট ও বোর্ড প্রেসিডেণ্টের লড়াই। যেখানে নেশন স্ট্যান্ডস উইথ দাদা ও ওয়ার্ল্ড স্ট্যান্ডস উইথ কোহলি নিয়ে কার্যত সরগরম হয়ে উঠেছিল গোটা দেশের ক্রিকেট মহল। তবে প্রথম দিকে বর্তমান ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা বিরাট কোহলি এগিয়ে থাকলেও যত সময় এগিয়েছে ততই এই লড়াইয়ে নেটাগরিকদের সমর্থন পেয়েছেন সৌরভ।
আজ সকাল থেকেই নেশন স্ট্যান্ডস উইথ দাদা হ্যাশট্যাগ দিয়ে নেটমাধ্যমে ঝড় তুলতে শুরু করেন প্রিন্স অফ ক্যালকাটার অনুরাগীরা। টুইটার সহ আরও বেশ কয়েকটি নেটমাধ্যম থেকে এই হ্যাশট্যাগ ব্যবহার করে একাধিক আবেগপ্রবন পোস্ট আপলোড করেন তাঁরা। যা সময়ের সাথে সাথে ফিকে করে দিয়েছে বিরাট কোহলির প্রতিবাদ কে।
বিরাট এখন অতীত, বাড়ছে দাদার সমর্থন

তবে এগিয়ে থেকে হটাৎ কেন পিছিয়ে গেলেন আরসিবির এই অধিনায়ক ? মনে করা হচ্ছে বিরাটের সেই প্রেস মিটের পরে কার্যত অন্ধভাবে সকলে সমর্থন করেছিল তাঁকে, কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে সমস্ত কিছু যারফলে নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের মত বদলাচ্ছেন সকলে। তবে শেষ পর্যন্ত বোর্ডের তরফ থেকে কি পরিকল্পনা নেওয়া হয় সেদিকেই এখন নজর সকলের।



