নজরবন্দি ব্যুরোঃ যে নিয়ম রবি শাস্ত্রী জামানায় জলাঞ্জলি দিয়েছিল সেই নিয়ম ফের ফিরে আসছে রাহুল দ্রাবিড়ের জামানায়। হ্যাঁ ভারতীয় দলে প্রবেশ করতে গেলে এবার থেকে সব খেলোয়াড়কে শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ ফিট হতে হবে। এমন নির্দেশ জারি করেছেন বিরাট রোহিতদের হেডস্যার। কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় দলে এই সমস্ত নিয়ম-শৃঙ্খলা ছিলনা।
আরও পড়ুনঃ বড় ধাক্কা বাগান শিবিরে, আইএসএল থেকে বিদায় নিচ্ছেন রয়কৃষ্ণা
নাইট পার্টি হোক কিংবা আনফিট ক্রিকেটার শুধু নাম ভাঙিয়েই তাঁরা প্রথম একাদশে সুযোগ পেয়ে যেতেন। কিন্তু এখন আর সেটি হবে না। রবি জামানায় কিন্তু এসবের কোনো ব্যাপারই ছিলনা। ফিটনেস টেস্ট তো দূরের কথা লেট নাইট পার্টি করেও প্রথম একাদশে পরের দিন সকালে সুযোগ পেয়ে যেতেন ক্রিকেটাররা। কিন্তু এবার থেকে সেটি আর হচ্ছে না।

সে ক্রিকেটারের নাম যত বড়ই হোক না কেন। চোটের কারণে যদি দল থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ফিটনেস সার্টিফিকেট নিয়ে তবেই দলে ফিরতে পারবেন সেই ক্রিকেটার। আর এই নিয়ম লাগু হবে ধারাবাহিক ফর্মে না থাকা ক্রিকেটার এর উপরেও। ফর্মে না থাকা ক্রিকেটারকে রঞ্জি ট্রফি মোস্তাক আলী ট্রফি খেলে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে তবেই দলে যোগ দেওয়ার কথা ভাবা হবে।

এখন থেকে দ্রাবিড় স্যারের তত্তাবধানে এই নিয়ম চালু হলো জাতীয় দলে। কিন্তু কিছুদিন আগে এরকম কোন নিয়ম ছিলই না ভারতীয় দলে। আর সেই কারণেই চোট অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব সহজেই জায়গা পেয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ ফিট, এটাই হল দ্রাবিড় জামানার জাতীয় দলে সুযোগের মুল মন্ত্র
আর বিশ্বকাপের মঞ্চে তার ফল ভোগ করতে হয়েছে ভারতকে। সমালোচিত হতে হয়েছিল বোর্ড সহ নির্বাচক কমিটির সদস্যদ। তাই এ বিষয়ে আর কোনো রকম সমালোচনা সহ্য করবেন না ভারতীয় দলের বর্তমান কোচ। ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফিটনেস টেস্ট পাস করে তবেই জাতীয় দলের জন্য সুযোগ পাবে যে কোন ক্রিকেটার



