ফের দুই বিদেশিকে সই করিয়ে চমক দিলো লাল হলুদ শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের দুই বিদেশিকে সই করিয়ে চমক দিলো লাল হলুদ শিবির। সম্ভবত নিজেদের ছকের শেষ দুই বিদেশি বেছে নিলো ইস্টবেঙ্গল .আইএসএল এ প্রবেশপত্র মেলার পর থেকেই ক্লাবকে ঢেলে সাজাতে শুরু করেছে মালিক শ্রী সিমেন্টস। এই দুই বিদেশীকে নিলে সাত বিদেশী কোটা ও পূর্ণ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, নিজেদের পঞ্চম, ষষ্ট ও সপ্তম বিদেশী এবার খুব শীঘ্রই পেতে চলেছে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল। বাকি তিন বিদেশী হিসেবে কার্যত নিশ্চিত হয়ে গেলেন মাটি স্টেইনম্যান, অ্যান্থনি স্টোকস এবং জাক মাঘোউমা।

আরও পড়ুনঃ ভারতে করোনা পরিস্থিতি কবে ঠিক হবে? জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি।

মাঝমাঠে শক্তি বাড়াতে এবার ইস্টবেঙ্গল তুলে নিল ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহ্যাম সিটির মিডফিল্ডার জাক মাঘোউমাকে। আফ্রিকার দেশ কঙ্গোর এই মিডফিল্ডারকে মনে ধরেছে ইস্টবেঙ্গল কর্তাদের। বর্তমানে ফ্রি এজেন্ট থাকায় তাকে অফার করতেও অসুবিধা হয়নি ক্লাবের। জানা গিয়েছে, অফার পেয়ে ইস্টবেঙ্গলে আসতে রাজি হয়েছেন মাঘোউমা। চুক্তিতে সইও করে ফেলেছেন তিনি।ইংলিশ চ্যাম্পিয়নশিপে অত্যন্ত পরিচিত মুখ জাক মাঘোউমা।

বার্মিংহ্যাম সিটি এবং শেফিল্ড ওয়েডনেসডের হয়ে চ্যাম্পিয়নশিপে ২২৫টি ম্যাচ খেলেছেন মাঘোউমা। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে কঙ্গোর হয়ে ২১টি ম্যাচ খেলেছেন তিনি। মূলত বাঁ দিক থেকে খেলা পরিচালনা করতে পছন্দ করেন মাঘোউমা।এর আগে ইস্টবেঙ্গলের তরফ থেকে বড় অফার পেলেও আরও একটি স্কটিশ ক্লাবের তরফ থেকে ইস্টবেঙ্গলের থেকেও দামী চুক্তির অফার পেয়েছিলেন আইরিশ স্ট্রাইকার অ্যান্থনি স্টোকস।

ফের দুই বিদেশিকে সই করিয়ে চমক দিলো লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গলের পক্ষে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিলেন স্টোকস। কিন্তু না পাওয়া কোনও জিনিসকে কিভাবে ছিনিয়ে নিতে হয়, তা এই বছর দেখিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।ক্লাব সূত্রে খবর, কয়েক দিন আগে পুনরায় আরও ভালো অফার দেওয়া হয়েছিল স্টোকসকে, যা পেয়ে অত্যন্ত খুশি ছিলেন ৩২ বছরের এই স্ট্রাইকার। সেল্টিকের হয়ে ১৩৫টি ম্যাচ খেলা এই স্ট্রাইকার ইতিমধ্যেই এক বছরের চুক্তিতে সই করেছেন এবং ভিসার জন্য আবেদনও করে দিয়েছেন।

সব ঠিক থাকলে, আগামী সপ্তাহে বুধবারের মধ্যে চলে আসবেন স্টোকস।আর সবশেষে, ইস্টবেঙ্গলের নতুন বিদেশী হিসেবে আসতে চলেছেন ওয়েলিংটন ফিনিক্সের তারকা জার্মান মিডফিল্ডার মাটি স্টেইনম্যান। ২৫ বছরের এই জার্মান মিডফিল্ডার এক বছরের চুক্তিতে আসছেন ইস্টবেঙ্গল ক্লাবে। আগামী সপ্তাহের মধ্যেই তিনি দলের সাথে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন