ভারতে করোনা পরিস্থিতি কবে ঠিক হবে? জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে করোনা পরিস্থিতি কবে ঠিক হবে? গত কয়েকদিন ধরেই ভারতে নিম্নমুখী করোনার গ্রাফ। ভারতবর্ষে করোনা পরিস্থিতি কবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসতে পারে তার সম্ভাব্য সময় জানিয়ে দিলো কেন্দ্রীয় সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি।কেন্দ্রীয় সরকারের নিয়োজিত বিশেষজ্ঞ কমিটির আশ্বাস, আগামী বছরের ফেব্রুয়ারিতেই দেশ থেকে বিদায় দেবে এই মারণ ভাইরাস।

আরও পড়ুনঃ আর বিতর্ক নয় আসনের চূড়ান্ত তালিকা চান সূর্যকান্তরা

আইআইটি হায়দরাবাদের অধ্যাাপক এম বিদ্যাসাগরের নেতৃত্বাধীন এই কমিটি দেশে অতিমারীকে কম্পিউটার মডেলের মাধ্যমে ম্যাপিং করে দেখিয়েছে, মধ্য সেপ্টেম্বরেই করোনা গ্রাফ শিখরে পৌঁছে গিয়েছিল। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৬ লক্ষ হতে পারে। বর্তমানে দেশে ৭৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৬৬ লক্ষের মতো মানুষ সুস্থও হয়েছেন। তার মধ্যে কমিটির এই রিপোর্টে করোনার বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে দেশে।

কেন্দ্রীয় সরকারের এই কমিটির দাবি, দেশে লকডাউন করার সুফল পাওয়া গিয়েছে। মার্চ থেকে লকডাউন জারি না হলে দেশে এতদিনে মৃত্যুর সংখ্যা ২৫ লক্ষ ছাড়াত। কিন্তু লকডাউনের ফলে সংক্রমণ অতিমাত্রায় ছড়াতে পারেনি। বর্তমানে দেশে ১.১৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। তবে আর লকডাউনের দরকার নেই বলে দাবি করেছে এই কমিটি। তবে সামনে উৎসবের মরশুম আর তারপর শীতের সময় সংক্রমণ বাড়তেও পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে কোভিড প্রোটোকল সর্বতভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে কমিটি।

ভারতে করোনা পরিস্থিতি কবে ঠিক হবে? কেন্দ্রীয় সরকার সারা দেশে করোনা সংক্রমণের গতিপ্রকৃতি এবং তার প্রতিকারের উপায় খুঁজতে এই কমিটি নিযুক্ত করেছিল।কমিটির দায়িত্ব ছিল ‘ইন্ডিয়ান ন্যাশনাল সুপারমডেল’ নামে একটি গাণিতিক মডেল তৈরি করা, যা দেশে করোনা অতিমারীর প্রভাব এবং প্রতিকার সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন