Madhyamik Test: কত নম্বরে হবে পরীক্ষা? মাধ্যমিক টেস্ট নিয়ে নয়া ঘোষণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চ মাধ্যমিকের টেস্ট নিয়ে বিশেষ ঘোষণা করেছে পর্ষদ। তাই মাধ্যমিকের টেস্ট নিয়ে বিশেষ প্রশ্ন ছিল সকলের। কত নম্বরে হবে পরীক্ষা? মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে প্রত্যেকটি বিষয়ে পরীক্ষা হবে ৯০ নম্বর করে। মোট ৭ টি বিষয়ে ৬৩০ নম্বরের পরীক্ষা হবে। 

আরও পড়ুনঃ কবে হবে মাধ্যমিক টেস্ট? বাধ্যতামূলক করল পর্ষদ

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, করোনা আগামী সংক্রমণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ থেকে ২৪ তারিখের মধ্যে হবে পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নপত্র ঠিক করবে স্কুলগুলি। খাতাও দেখবে স্কুল শিক্ষকরা। প্রশ্নপত্রের মাথায় লেখা থাকবে স্কুলের নাম। প্রশ্নপত্রের প্যাটার্ন নির্ধারণ করবে পর্ষদ।

প্রতিটি ছাত্রদের পাওয়া নম্বর পর্ষদদের পাঠাতে হবে। টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার নম্বর দিতে পাবে মধ্যশিক্ষা পর্ষদ। মৌখিক এবং লিখিত মিলিয়ে মোট ৭ টি বিষয়ের ৭০০ নম্বরের পরীক্ষা হবে। এই নম্বরের ভিত্তিতে আগামী দিনে ছাত্রদের ভবিষ্যত নির্ধারিত হবে?

প্রতি বিষয়ে কত নম্বরে হবে পরীক্ষা, কী জানাচ্ছে পর্ষদ 

প্রতি বিষয়ে কত নম্বরে হবে পরীক্ষা, কী জানাচ্ছে পর্ষদ 
প্রতি বিষয়ে কত নম্বরে হবে পরীক্ষা, কী জানাচ্ছে পর্ষদ 

রাজ্যে করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে সপ্তাহ আগে রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক শুরু হয়েছে। তাই টেস্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন সেরে ফেলতে চাইছে পর্ষদ। প্রতিদিন পরীক্ষার পর মেইল করে পর্ষদের কাছে পাঠাতে হবে প্রশ্নপত্র। বাছাই করা প্রশ্নপত্র নিয়ে টেস্ট পেপার সেট করবে পর্ষদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন