Weather Update: শীতের আমেজে ঘটছে ব্যাঘাত, কি বলছে আবহাওয়া দফতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দেখা মিলছে শীতের, ভোরের দিকে ফের অনুভূত হচ্ছে শিরশিরে ভাব। আকাশ পরিষ্কার তবে সকালে রোদের দেখা মিলছে না। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুনঃ মিশন উত্তর ভারত, হরিয়ানার দায়িত্ব সুখেন্দু শেখরের কাঁধে দিলেন মমতা।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে ১ ডিগ্রি কম হলেও আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি । আগামী কয়েকদিনের তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘণ্টা থাকবে শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলীয় বাষ্পের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে উত্তুরে-পশ্চিমী বাতাস। মেঘের দখলে আকাশ।

শীতের আমেজে ঘটছে ব্যাঘাত, কি বলছে আবহাওয়া দফতর

weather Kolkata to receive rain but not from cyclone Gulab - Telegraph India
শীতের আমেজে ঘটছে ব্যাঘাত, কি বলছে আবহাওয়া দফতর

তবে শীতবিলাসীদের জাঁকিয়ে শীত অনুভব করার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হলেও আগামী দিন-দুয়েক থেকেই পারদ পতন অব্যাহত থাকবে শহরের। মনে করা হচ্ছে চলতি মাসের শেষেই ১৮ ডিগ্রির নিচে নামতে পারে শহরের তাপমাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন