নজরবন্দি ব্যুরোঃ পূর্ব পশ্চিমের পর এবার তৃণমূলের মিশন উত্তর ভারত। লক্ষ্য বিজেপির শাসিত হরিয়ানায় সংগঠন বাড়ানো। সেই লক্ষ্যভেদে এবার হরিয়ানার দায়িত্ব রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের ওপর বর্তালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তানওয়ার৷
আরো পড়ুনঃ দেউচার লেনদেনে রাজ্যসভা প্রাপ্তি লুজিনহোর, বিস্ফোরক বিমান বসু!
রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই নেতার হাত ধরেই আগামী দিনে হরিয়ানায় সংগঠন বাড়াতে চলেছে তৃণমূল। হরিয়ানায় দলকে উজ্জীবিত করতে নিজে সফরে যাবনে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “বাংলা থেকে হরিয়ানার দুরত্ব বেশীদূর নয়”৷ যদিও রাজনৈতিক মহলের মতে, মমতাকে দিল্লি মসনদে পৌঁছে দিতে সাহায্য করবে রাজধানী থেকে অদুরে অবস্থিত এই রাজ্য।
হরিয়ানার দায়িত্ব সুখেন্দু শেখরের কাঁধে দিলেন মমতা, প্রেস বার্তা অভিষেকের।

তাই সুখেন্দু শেখরের মতো বাগ্মীক সেনাপতির ওপরে ভরসা করতে চাইছে ঘাসফুল শিবির। তবে উত্তর ভারত মিশনে তৃণমূলকে এত সহজে জায়গা ছাড়তে নারাজ দুই বৃহত্তম দল কংগ্রেস-বিজেপি। হিন্দি হার্টল্যান্ডে জমি হারালে সাংসদ সংখ্যা কমতে পারে দুই শিবিরের। আর বিস্তীর্ণ এলাকায় সংগঠন আলগা হওয়ার অর্থ ক্ষমতার অলিন্দ থেকে দূরে সরে যাওয়া। তাই লড়াই এত সহজ হবে না তৃণমূল সুপ্রিমোর জন্য৷



