সুপ্রিম কোর্টের নির্দেশ কে বুড়ো আঙুল বিজেপির, সন্ত্রাস অব্যাহত বিপ্লবের ত্রিপুরায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ নভেম্বর ত্রিপুরার পুরসভা নির্বাচন। তার আগে একাধিকবার হামলার শিকার হয়েছেন প্রার্থী থেকে তৃণমূল কর্মীরা। তারপরেই শীর্ষ আদালতের নির্দেশে ত্রিপুরায় তৃণমূলের নৈতিক জয় হয়। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, সমস্ত দল যাতে নির্বাচনে নির্বিঘ্নে প্রচার করতে পারে। পাশাপাশি নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু তারপরেও শুক্রবার আগরতলায় একাধিক জায়গায় খুলে দেওয়া হল তৃণমূলের পতাকা।

আরও পড়ুনঃ Delhi Riot Case: দিল্লি দাঙ্গা পরিকল্পনামাফিক, জানিয়ে দিল আদালত

অভিযোগ বিজেপির কর্মীরা এদিন তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। শুধু তাই-ই নয়, তৃণমূলের হোর্ডিং খুলে ওই জায়গায় বিজেপির হোর্ডিং লাগানো হয়। ঘটনার ছবি এবং ভিডিও দুটিই রয়েছে তৃণমূলের হাতে। এদিনের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়েছে বিজেপি বলে অভিযোগ তুলেছে বিরোধীরা।

তৃণমূলের অভিযোগ, “ত্রিপুরায় বিজেপির লাগাম ছাড়া সন্ত্রাসের ছবি আরও একবার ধরা পড়লো। দিনের আলোর বিশৃঙ্খলা তারা বজায় রাখলো রাতের অন্ধকারেও।  তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে নিয়ে, লাগিয়ে দেওয়া হল বিজেপির পতাকা। এখানেই শেষ নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হোর্ডিং খুলে নিয়ে তার বদলে বিজেপির হোর্ডিং লাগানো হল আগরতলার বহু প্রান্তে।”

এদিকে নির্বাচনের প্রাক্কালে ককবরক রাজ্যে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে চ্যালেঞ্জ জানিয়ে প্রচার শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বারবার হামলার শিকার হতে হয়েছে ঘাসফুল শিবিরকে। এমনকি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর মিলছে না কোনও সুরাহা। শাসক দল এবং প্রশাসনের দিকে বারবার অভিযোগ আঙুল তুলছেন বিরোধীরা। কিন্তু প্রশাসন নির্বিকার বলেই অভিযোগ।

সুপ্রিম কোর্টের নির্দেশ কে বুড়ো আঙুল বিজেপির, সন্ত্রাসের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস।

সুপ্রিম কোর্টের নির্দেশ কে বুড়ো আঙুল বিজেপির, সন্ত্রাসের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস।
সুপ্রিম কোর্টের নির্দেশ কে বুড়ো আঙুল বিজেপির, সন্ত্রাসের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরায় রাজনৈতিক প্রচারে তৃণমূলকে বারবার বাধা দেওয়া হয়েছে। একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। হামলার শিকার হতে হইয়েছে সুস্মিতা দেব সহ অন্যান্য কর্মীদেরও। তৃণমূলের পাশাপাশি একইভাবে আক্রান্ত হতে হচ্ছে প্রাক্তন শাসক দল সিপিআইএমের নেতা কর্মীদেরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন