নেপালের এক পথ শিশু কে স্কুলে ভর্তির দায়িত্ব নিলেন অনুপম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন সকলের পরিচিত অভিনেতা অনুপম খের। সম্প্রতি নিজের টুইটার সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ তুলে ছিলেন তিনি। তবে কিছু সময়ের মধ্যেই সেই সমস্যার সমাধান ঘটে। তবে তাঁর বিশেষত্ব হল গতানুগতিক জিনিসের থেকে অন্যরকম কিছু পেলেই তা নিজের মাধ্যমে শেয়ার করে তুলে ধরেন সকলের সামনে। এবার ও সেই ধারাই দেখা গেল তাঁর স্যোশাল সাইট থেকে।

আরও পড়ুনঃ   ব্যবহার করা যাবে না বিদেশী মুদ্রা, ঘোষণা তালিব সরকারের

দিনকয়েক আগেই নেপালে বেড়াতে গিয়েছেন এই খ্যাতনামা অভিনেতা , সেখানে অন্যান্য বেশকিছু ছবি শেয়ার করার পাশাপাশি এবার এক নেপালি মেয়ে কে তুলে ধরলেন সকলের সামনে। সকলের ই মনে প্রশ্ন আসে কে এই মেয়ে ?

শোনা যায়, মেয়েটির নাম আরতি, মূলত পেটের দায়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সে। তবে ছোটবেলার থেকেই পড়াশোনা শেখার খুব ইচ্ছে তাঁর। তবে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি তাঁর পক্ষে। তবে এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে দেখা হলে সেই মেয়েটি জানায় আজ ও সুযোগ পেলে স্কুলে যাবে সে।

বলা বাহুল্য, সেই মেয়েটির মধ্যে ইংরেজি ভাষায় ব্যাপক দখল দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনুপম খের। এরপর নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “আরতির সঙ্গে আমার দেখা হয়েছে কাটমাণ্ডুর মন্দিরে। মেয়ের বাড়ি রাজস্থানে। আমার কাছে টাকা চাইছিল। ওর সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম ইংরেজিতে ভাল কথা বলতে পারে।”

নেপালের এক পথ শিশু কে স্কুলে ভর্তির দায়িত্ব নিলেন অনুপম

নেপালের এক পথ শিশু কে স্কুলে ভর্তির দায়িত্ব নিলেন অনুপম

এরপর এই অভিনেতা আরও জানান, ভিক্ষা করেই লেখাপড়া চালায় এই আরতি। স্কুলে যাওয়ার সৌভাগ্য না হলেও ভিক্ষা করতে করতে, লোকজনের সঙ্গে কথা বলতে বলতে এই ভাষাটা রপ্ত করেছে সে। ইংরেজি জানা সত্ত্বেও তাকে কোনও কাজ দেয়নি কেউ। তার অপরাধ সে ভারতীয়। তাই এবার এই মেয়েটির পাশে এসে দাঁড়ালেন এই জনপ্রিয় অভিনেতা। তিনি কথা দিয়েছেন সেই মেয়েটির স্কুলে যাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা করে দেবেন। যা শুনে খুশি নেটিজেনরা।

নেপালের এক পথ শিশু কে স্কুলে ভর্তির দায়িত্ব নিলেন অনুপম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন