কিংখানের জন্মদিনে আরিয়ানের সমালোচনায় রাহুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেখতে দেখতে ৫০ বছর অতিক্রম করে আজ ৫৭ তে পা রাখলেন বলিউডের বাদশাহ তথা শাহরুখ খান। যারফলে তাঁকে নিয়ে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে গোটা নেটমাধ্যমে। সেখানে অন্যান্য বলিউড তারকাদের পাশাপাশি নিজের স্যোশাল সাইট থেকে কিংখান কে শুভেচ্ছা জানাতে ভোলেন নি টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ রাহুল ব্যানার্জি।

আরও পড়ুনঃ চাপের মুখে সিদ্ধান্ত বদল, পুরনো ভাড়াতেই চলবে ট্রেন, জানালো পূর্ব রেল‌

নিজে কিংখানের অন্ধ ভক্ত হয়েও তাঁর জন্মদিনে পুত্র আরিয়ান খান কে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাহরুখ খানের ছেলে কে উদ্দেশ্যে করে তিনি লেখেন “আপনার লড়াইকে মর্যাদা দেওয়া উচিৎ ছিল ওর। ও কার ছেলে তা মনে রাখা উচিৎ ছিল। কিন্তু খুব যে ঘৃণা করব তারই বা উপায় কোথায়? নিজেও তো নেশা কম করিনি এবং নেশা করেছি বলেই জানি যা রিক্রিয়েশন হিসেবে শুরু হয় তা ক্রমশ রোগ হয়ে ওঠে অজান্তে’।

বলাবাহুল্য, শাহরুখ খানের সিনেমা মানেই রাহুল বোঝেন প্রথম দিনের প্রথম সো। কিন্তু তাকে দোষারোপ করতে ছাড়েননি টলিপাড়ার এই শিল্পী। কিংখান কে উদ্দেশ্য করে এরপর তিনি লেখেন, “স্যর দোষ আপনার, আপনি দিল্লি থেকে এসে এত কিছু কেন করলেন? আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় কেন ঢোকালেন ‘তোমরাও পারো’… কেন নিজের প্রত্যেকটা সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমার মধ্যে ঢোকালেন ‘জ্ঞানই আসল শক্তি”…আজ একটা বিজয়গড়ের ছেলে শুধু নিজের মেধা দিয়ে একটা জায়গা করে নিয়েছে। পরিশ্রমকে নিজের পাথেয় করেছে কাকে দেখে? এত স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনও মানে হয়?”

কিংখানের জন্মদিনে আরিয়ানের সমালোচনায় রাহুল

কিংখানের জন্মদিনে আরিয়ানের সমালোচনায় রাহুল

আসলে বলিউডের বাদশাহ তথা শাহরুখ খান কে নিজের মনের মন্দিরে বসালেও তাঁর ছেলের এই মাদক কাণ্ডে জড়িয়ে পড়া কে কিছুতেই যেন মেনে নিতে পারছেন না টলিপাড়ার রাহুল। তাই হাজারো দোষারোপের মধ্যদিয়ে  একগুচ্ছ হতাশাই প্রকাশ করতে দেখা গেল এই অভিনেতা কে।

কিংখানের জন্মদিনে আরিয়ানের সমালোচনায় রাহুল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন