ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ এক সেনা অফিসার ও চার জওয়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জম্মু-কাশ্মীরে ফের সক্রিয় জঙ্গিরা। সোমবার পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে মৃত্যু হল এক সেনা অফিসার এবং আরও চার জওয়ানের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। গোয়েন্দা সংস্থার থেকে ব্যাপক অস্ত্রশস্ত্র সজ্জিত জঙ্গিদের উপস্থিতির সূত্র পেয়ে সুরানকোটের কাছে ডেরা কিন গলির পাশে এক গ্রামে হানা দেয় নিরাপত্তা রক্ষীরা।

আরও পড়ুনঃ কেরল থেকে শিক্ষা নিয়েছে বঙ্গবাসী? পুজোর ভিড় দেখে আশঙ্কায় বিশেষজ্ঞরা

ভোরের দিকে এই অভিযান শুরু হতেই আঘাত হানে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবরে, গুলির লড়াই এখনও চলছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোনওভাবেই যাতে জঙ্গিরা পালিয়ে না যায়, সেদিকে নজর রেখেছে ভারতীয় সেনা।

ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ এক সেনা অফিসার ও চার জওয়ান
ফের উত্তপ্ত কাশ্মীর

উল্লেখ্য, অমিত শাহের কাশ্মীর সফরের আগে সেখানে জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে। এদিন সকালেই অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ এলাকায় একটি এনকাউন্টার হয়েছিল। সেই লড়াইতে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। ঘটনায় জখম হয়েছেন একজন পুলিশকর্মীও।

ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ এক সেনা অফিসার ও চার জওয়ান

এরই মধ্যে সাম্প্রতিক সাধারণ মানুষের উপর জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশ ৭০০ জনকে আটক করেছে। তার মধ্যে অনেকেই যুবক। জঙ্গি সংগঠন আইএস-এর ভারতীয় মুখপত্র ‘ভয়েজ অব হিন্দ’।

ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ এক সেনা অফিসার ও চার জওয়ান

২০২০-র ফেব্রুয়ারি মাস থেকেই জঙ্গি সংগঠনটি মাসিক অনলাইন পত্রিকাটি প্রকাশ করছে। কাশ্মীর উপত্যকায় যুবকদের আরও বেশি করে ধর্মীয় মৌলবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ার নেপথ্যে ওই পত্রিকার প্রবল প্রভাব দেখছেন গোয়েন্দারা। সেই সূত্রেই শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা, কুলগামের বিভিন্ন ঠিকানায় অভিযান চালায় এনআইএ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন