বিধায়ক পদে শপথ নিলেন মমতা, প্রথা ভেঙে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধায়ক পদে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেনজিরভাবে এ দিন শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ভবানীপুরে বিপুল ব্যবধানে জয়লাভ করার পর এই নিয়ে তৃতীয়বার বিধায়ক পদে শপথ নিলেন মমতা। মমতার সাথে আরও দুই বিধায়কও আজ নিলেন শপথ। বিধায়কদের বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ, এটাই প্রচলিত রীতি।

আরও পড়ুনঃ জঙ্গি হামলা কাশ্মীরের স্কুলে, গুলিতে ঝাঁঝরা দুই শিক্ষক

কিন্তু সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এলে তিনি নিজেই তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সেই মতোই বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল।

চলতি সপ্তাহে মাত্র চারদিন কর্মদিবস রয়েছে বিধানসভায়। গতকাল বুধবার মহালয়ার কারণে ছুটি ছিল। সোম ও মঙ্গলবার ছাড়াও বিধানসভা খোলা থাকছে আজ বৃহস্পতি ও শুক্রবার। তারপরেই পুজোর ছুটি শুরু হয়ে যাবে।

বিধায়ক পদে শপথ নিলেন মমতা, প্রথা ভেঙে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল

তাই সোমবারই বিধানসভা-রাজভবন এ বিষয়ে আলোচনা চালিয়ে মুখ্যমন্ত্রী-সহ তিন বিধায়কের শপথগ্রহণের দিনটি চূড়ান্ত করে নিয়েছিল৷ উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। গতকাল বুধবার মহালয়া হয়ে গিয়েছে। তার পর মাতৃ পক্ষের শুরুতেই আজ তাই শপথ পাঠ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন