নজরবন্দি ব্যুরোঃ জঙ্গি হামলা কাশ্মিরের স্কুলে। বৃহস্পতিবার শ্রীনগরের সেই স্কুলে মৃত্যু হল দুই শিক্ষকের। তার ফলে গত তিনদিনে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় মোট পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই দুই শিক্ষক শ্রীনগরের সঙ্গম সফকদলের বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মরত ছিলেন।
আরও পড়ুনঃ বাম আমলের মামলায় গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণ করলেন সুব্রত মুখোপাধ্যায়।
তাঁদের মধ্যে একজন স্কুলের প্রিন্সিপাল সুখবিন্দর কউর। নিহত অপর শিক্ষকের নাম দীপক।সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে হামলা চালায় কয়েক জন জঙ্গি। ঠিক কত জন জঙ্গি হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

স্কুলের অধ্যক্ষ সুপীন্দ্র কউর ও দীপক চাঁদ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে জঙ্গিরা তাদের গুলিতে ঝাঁঝরা করে দেয়। ঘটনার পরে দু’জনকেই এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জঙ্গি হামলা কাশ্মীরের স্কুলে, গুলিতে ঝাঁঝরা দুই শিক্ষক
জঙ্গি হামলার খবর পেয়েই স্কুলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা। কিন্তু ততক্ষণে জঙ্গিরা স্কুল ছেড়ে বেরিয়ে যায়। এলাকায় তারা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।



