বাম আমলের মামলায় গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণ করলেন সুব্রত মুখোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেন সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বাম আমলের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল ২ দিন আগে। আর আজ বিধাননগর এমএলএ-এমপি আদালতে আত্মসমর্পণ করলেন মন্ত্রী। ১৬ই নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে।

আরও পড়ুনঃ কয়লা কাণ্ডে ফের জ্ঞানবন্ত সিং কে তলব ED-র, তবে এবার দিল্লিতে

সম্প্রতি রাজ্য সরকারের একাধিক নেতৃত্বের কারণে ইডি, সিবিআই তলব চলছিল। এর মাঝেই বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারির পরোয়ানা জারি নতুনভাবে অস্বস্তিতে ফেলেছিল শাসক শিবিরকে। যদিও নির্বিকার সুব্রতবাবু জানিয়েছিলেন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করবো। সেইমতই আজ আদালতের দ্বারস্থ হন তিনি।

তৃণমূলের প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর বিরুদ্ধে আচমকাই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় কিছুটা অস্বস্তিতে পড়েছ তৃণমূল। কিন্তু কেন এই গ্রেফতারি পরোয়ানা?

বাম আমলের মামলায় গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণ করলেন সুব্রত মুখোপাধ্যায়।

বাম আমলের মামলায় গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণ করলেন সুব্রত মুখোপাধ্যায়।

সূত্রের খবর, বাম আমলের একদিন তিনি নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ‘একটি ঘটনা’ ঘটে। যার জেরে এক ব্যক্তি কড়েয়া থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করে। সেই মামলাতেই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত