শীতকালে কম আর্দ্রতা এবং ঠান্ডা বাতাসের কারণে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এর ফলে ফাটা, চুলকানি, এবং ত্বকের খসখসে ভাব দেখা দিতে পারে। ত্বককে সুস্থ এবং চনমনে রাখতে সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর ত্বকের যত্ন নেওয়া উচিত হলেও শীতকালে ত্বকের জন্য অতিরিক্ত যত্ন দরকার।
নিচে ত্বকের যত্নের জন্য ৯টি কার্যকর এবং সহজ টিপস দেওয়া হলো: শীতকালে দীর্ঘ সময় ধরে গরম জলে স্নান করলে ত্বকের প্রাকৃতিক তেল শুকিয়ে যায়। তাই গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে স্নান করুন।
২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন
স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে ত্বকে ময়েশ্চারাইজার লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন করুন।
৩. সানস্ক্রিন ব্যবহার করুন
শীতকালেও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের জন্য ক্ষতিকারক। বাইরে বেরোনোর আগে SPF 30 ও PA+++ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। এটি পিগমেন্টেশন ও ট্যান থেকে ত্বককে রক্ষা করবে।
৪. ঠোঁটের যত্ন নিন
ঠোঁট শীতকালে ফেটে যাওয়ার প্রবণতা বেশি। ঠোঁটকে নরম রাখতে নিয়মিত লিপবাম ব্যবহার করুন।
৫. পর্যাপ্ত পরিমাণে জল পান করুন
শীতকালে অনেকেই জল কম খান, যা ত্বকের শুষ্কতার কারণ হতে পারে। শরীর ও ত্বককে হাইড্রেটেড রাখতে দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
৬. হিটারের গরম বাতাস থেকে দূরে থাকুন
গরম বাতাস ত্বককে আরও শুষ্ক করে তুলতে পারে। তাই হিটার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
৭. হ্যান্ড ক্রিম ব্যবহার করুন
শীতে হাত খসখসে হয়ে যায়। হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম ব্যবহার করে হাতকে নরম রাখুন।
৮. পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন
ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শীতকালীন সবজি ও ফল ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
৯. ফেস মাস্ক ব্যবহার করুন
সপ্তাহে ২-৩ বার হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করুন। এটি ত্বককে সতেজ এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। যদি শীতকালে ত্বকে কোনও গুরুতর সমস্যা দেখা দেয়, তবে দেরি না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। শীতকালে ত্বককে সতেজ রাখতে এই সহজ টিপসগুলো মেনে চলুন। দৈনন্দিন রুটিনে একটু সময় দিলেই আপনার ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল।



