নজরবন্দি ব্যুরো: শেষকৃত্য ৮৮ জনের, সরকার বলছে ৮! কোভিড পরিসংখ্যানে গরমিল ভোপালে। শেষকৃত্য ৮৮ জনের, সরকার বলছে ৮! কোভিড পরিসংখ্যানে গরমিল ভোপালে। দেশে হুহু করে বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষের গন্ডি।
যা কার্যত নজিরবিহীন। আজকের পরিসংখ্যানে সব দেশকে পিছনে ফেলে করোনা সংক্রমণে ব্রাজিলের পরেই উঠে এসেছে ভারতের নাম। করোনা কলে ত্রাহি রব মহারাষ্ট্রে। প্রায় একই অবস্থা ভোপালে ও। রেকর্ড ভেঙেছে এতদিনের। ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ। সূত্রের খবর গতকাল অর্থাৎ বুধবার, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে করোনা সমস্ত প্রটোকল মেনে দাহ করা হয়েছে ৮৮ জনের শবদাহ।


এতদিন সমস্ত রেকর্ড ভেঙে এখনো পর্যন্ত একদিন করোনায় মৃত্যুর সংখ্যা এটাই সর্বাধিক। কিন্তু ৮৮ টি শবদেহ দাহ হলেও, শ্মশান ঘাট এবং কবরস্থানের মিলিত হিসেব বলছে করোনা কারণে মারা গেছেন মোট ৮ জন। তা নিয়েই শুরু হয়েছে চাপান উতর। সূত্রের খবর গত২৪ ঘণ্টায় যে ৮৮টি মৃতদেহ দাহ করা হয়েছে, এর মধ্যে ভদভদা বিশ্রাম ঘাটে ৫৪ জনকে দাহ করা হয়েছে, সুভাষ নগরে দাহ করা হয়েছে ২৯ জনকে। ৫টি শবদেহ কবরস্থ হয়েছে কবর স্থানে। গত পরশু শহরে মৃত্যুর সংখ্যা ছিল ৮৪ এবং তার আগের দিন ছিল ৩৭।
শেষকৃত্য ৮৮ জনের, সরকার বলছে ৮! কোভিড পরিসংখ্যানে গরমিল ভোপালে। কিন্তু সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে অনেক কম। সরকারি হিসেব অনুযায়ী ৮,৯,১০ তারিখে মারা গেছেন ১জন করে। সরকারি হিসেবে শেষ ৫ দিনে মারা গেছেন মোট ১১ জন। যেখানে গত একদিনের কোভিড বিধি মেনে দাহ হয়েছে ৮৮ জনের।







