৮৩৬৬ জন অযোগ্য শিক্ষক-কর্মীকে ফেরাতে হবে বেতনের টাকা, সংখ্যা বাড়ল দাগিদের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অযোগ্য অর্থাৎ বেনিয়মে চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংখ্যা বেড়ে গেল। এতদিন যারা যোগ্য ভাবতেন নিজেকে তাঁদের থেকে কাঁটা গেল ২ হাজারের বেশি নাম। কার্যত মাথায় বাজ পড়ার অবস্থা চাকরিচ্যুত যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট ২৫৫৭২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে।

এই সংখ্যা অনুযায়ী ৬,২৭৬ জন প্রার্থীকে ‘অযোগ্য’ হিসেবে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে চিহ্নিত করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই নিয়োগপ্রক্রিয়ায় একাধিক অনিয়ম ঘটেছে, যার মধ্যে রয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ, র‍্যাঙ্ক জাম্প এবং ওএমআর কারচুপি। ১) প্যানেল বহির্ভূত নিয়োগ – ১৪৯৮ জন।  ২) র‍্যাঙ্ক জাম্প করা প্রার্থী – ৯২৬ জন। ৩) ওএমআর কারচুপি সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত – ৪০৯১ জন। ৪) যাঁদের নাম একাধিক অনিয়মে জড়িত (যেমন ওএমআর কারচুপি ও জালিয়াতি উভয়েই) – ২৩৯ জন।

৮৩৬৬ জন অযোগ্য শিক্ষক-কর্মীকে ফেরাতে হবে বেতনের টাকা, সংখ্যা বাড়ল দাগিদের!

৮৩৬৬ জন অযোগ্য শিক্ষক-কর্মীকে ফেরাতে হবে বেতনের টাকা, সংখ্যা বাড়ল দাগিদের!
৮৩৬৬ জন অযোগ্য শিক্ষক-কর্মীকে ফেরাতে হবে বেতনের টাকা, সংখ্যা বাড়ল দাগিদের!

সুপ্রিম কোর্টের চিহ্নিত করা ৬২৭৬ জন দাগি শিক্ষকের তালিকায় এবার যোগ হল আরও ২০৯০ টি নাম। তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন, কারা স্কুলে যাবেন তা নির্ধারণ হবে কী ভাবে? প্রশ্নের জবাবে ব্রাত্য বসু বলেন, “আপনারা বলছেন আমরা যোগ্য-অযোগ্য নির্ধারণ করতে পারিনি। কিন্তু আপনারা যদি ১৭ তারিখের কেসটি দেখেন, যেখানে আমরা ক্ল্যারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে ১৭২০৬ জন— তাঁরা যোগ্য। এটি মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে।”

শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর কথাতেই পরিষ্কার, এতদিন সুপ্রিম কোর্টের নজরে অযোগ্যদের যে সংখ্যা ছিল তা পরিবর্তিত হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই যোগ্যদের তালিকাও পরিবর্তিত হয়েছে। মোট ২৫৫৭২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, যাদের মধ্যে অযোগ্য ছিলেন ৬২৭৬ জন প্রার্থী। অর্থাৎ যোগ্য হিসেবে ধরে নেওয়া যায় ১৯২৯৬ জনকে। কিন্তু আজ সেই সংখ্যার পরিবর্তন হল। যোগ্য কমে দাঁড়াল ১৭২০৬ জন, এবং অযোগ্যের সংখ্যা দাঁড়াল ৮৩৬৬ জন।

গতকালই এসএসসি জানিয়েছে তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে সুদসহ। এখনও পর্যন্ত অযোগ্যদের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া চালু না হওয়ায় গতকালই আদালত অবমাননার মামলা শুনেছে কলকাতা হাই কোর্ট। সব দিক খতিয়ে দেখে এটা খুব সহজেই ধরে নেওয়া যায় মোট ৮৩৬৬ জন দাগি শিক্ষক-কর্মীকে সুদসহ বেতনের টাকা ফেরাতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত