Free Ration: মোদী সরকারের নববর্ষের উপহার, বিনামূল্যে রেশন পাবেন দেশের ৮১ কোটি মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের দরিদ্র মানুষের জন্য ‘নববর্ষের উপহার’ হিসাবে NFSA-এর অধীনে ৮১ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে তুলে ধরে সরকারি কর্মকর্তারা বলেছেন সুবিধাভোগীদের খাদ্যশস্যের জন্য আর এক টাকাও দিতে হবে না।

আরও পড়ুনঃ করোনার কারণে বঙ্গে জনসভা করবেন না প্রধানমন্ত্রী, হতাশ বাংলার বিজেপি নেতৃত্ব

এতে প্রায় দুলাখ কোটি টাকা খরচ হবে। আগে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় শস্য কেনার জন্য সামান্য হলেও টাকা দিতে হত গ্রাহকদের। কেজি প্রতি চালের দাম দিতে হত ৩ টাকা করে। কেজি প্রতি গমের জন্য দু’টাকা করে দাম দিতে হত।

মোদী সরকারের নববর্ষের উপহার, বিনামূল্যে রেশন পাবেন দেশের ৮১ কোটি মানুষ
মোদী সরকারের নববর্ষের উপহার, বিনামূল্যে রেশন পাবেন দেশের ৮১ কোটি মানুষ

অন্যান্য খাদ্যশস্যের জন্যও সামান্য হলেও মূল্য দিতে হত গ্রাহকদের। এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকাই দিতে হবে না। শুক্রবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে এর আগে যে কোভিড আবহে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প শুরু হয়েছিল,

মোদী সরকারের নববর্ষের উপহার, বিনামূল্যে রেশন পাবেন দেশের ৮১ কোটি মানুষ

81 crore people of the country will get free ration

সেই কোভিড ফের হানা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতেও অদূর ভবিষ্যতে করোনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। করোনা ফের হানা দিলে কর্মসংস্থানের বাজারে ফের সংকট তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভবত সেকারণেই আগেভাগে সতর্ক পদক্ষেপ করছে মোদি সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত