নজরবন্দি ব্যুরো: সকাল হতে না হতেই দক্ষিণবঙ্গ সহ কলকাতায় রোদের তাপ প্রখর! ঝড়- বৃষ্টির দাপট কাটিয়ে বঙ্গে এখন অস্বস্তিকর গরমে। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আর এই তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। একদিকে, নতুন করে ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে একাধিক রাজ্যে না। তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও উত্তরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…
আরও পড়ুন: Horoscope: কেমন কাটবে সপ্তাহের শুরু! দেখুন সোমবারের রাশিফল
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বাড়বে তাপমাত্রা। নিম্নচাপের প্রভাবেই হাওয়ার গতিপথ পরিবর্তন হবে। সেই কারণে উত্তর-পশ্চিমে শুকনো বাতাস বেশি করে বইবে। একধাক্কায় তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। যার দরুন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। তবে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

হওয়া অফিস জানিয়েছে, ভিজতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকাও। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। অন্যদিকে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি।

আজ, সোমবার কলকাতায় মূলত আকাশ পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। আর বুধবারের মধ্যে তাপমাত্রায় পারদ ছুঁতে পারে প্রায় ৪০ ডিগ্রি।
অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী, সকাল হতেই রোদের তাপ প্রখর




