যেমন কথা তেমন কাজ! বিধানসভায় ইস্তফা দিলেন ৮ বিজেপি বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যেমন কথা তেমন কাজ! আগেই বলেছিলেন বিধানসভার ৮ টি কমিটিতে যেখানে পদ দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের, সেখান থেকে ইস্তফা দেবেন তাঁরা, কারণ একটাই, মুকুল রায়। জল্পনা সত্যি করেই বিধানসভার PAC চেয়ারম্যান হয়েছেন মুকুল রায়।

আরও পড়ুনঃ উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় জট, কি বলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ?

সমস্যা সেখানেই। পদ্মবন থেকে মুকুল পতনের পর থেকেই তাঁর বিধায়ক পদ খারিজের জন্য উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। তবে সেসবে পাত্তা না দিয়ে মমতা-মুকুল জুটি অন্য চালে বাজিমাত করেছে এই মুদ্দায়। তৃণমূলের সেনাপতি মুকুল এখনো খাতায় কলমে বিজেপির বিধায়ক। আর এই যুক্তিতেই তাঁকে PAC চেয়ারম্যান পদে বসিয়েছেন মমতা।

সেদিনই ঘোষণা হতেই বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে এসেছিলেন বিজেপি বিধায়করা। আগেই জানিয়েছিলেন বিজেপি যে যে কমিটিতে চেয়ারম্যান পদ পেয়েছে, তার সবক’টি থেকেই পদত্যাগ করবেন সংশ্লিষ্ট বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৮ বিধায়ক ইস্তফাপত্র দেবেন বিধানসভার অধ্যক্ষকে।

যেমন কথা তেমন কাজ! বিধানসভার ৮ পদ থেকে সরে দাঁড়ালেন বিজেপি বিধায়কেরা। 

তালিকায় নাম ছিল মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিলরঞ্জন দে, কৃষ্ণ কল্যানী, অশোক কীর্তনীয়া, বিষ্ণুপ্রসাদ শর্মা ও দীপক বর্মার। যেমন কথা তেমন কাজ! পরিকল্পনা মতোই আজ ইস্তফা দিয়েছেন সকলেই। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ৬ জন এবং হজ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ২ জন।

যেমন কথা তেমন কাজ! ইস্তফা দিয়েই তাঁরা বেরিয়ে যান কক্ষ থেকে। স্পিকার সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিবেচনার কথা বললেও নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছেন গেরুয়া শিবিরের বিধায়করা। এর পরেই পুর্ব পরিকল্পনা মতো মুকুল রায়ের চেয়ারম্যান পদে বসা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে বিজেপি বিধায়কেরা যাবেন রাজভবনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর