নজরবন্দি ব্যুরোঃ বিশবাঁও জলে টিকা আবিষ্কার? দেশে সক্রিয় ৭৩ ধরনের করোনা ভাইরাস। পিছু ছাড়ছে না করোনা। একদিকে যখন টিকা আবিষ্কারের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত তখনই দেশের গবেষকদের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। এবার ভারতীয় গবেষকরা আবিষ্কার করলেন ৭৩ টি ভিন্ন প্রজাতির করোনা ভাইরাস। এই তথ্যে ঘুম উড়েছে স্বাস্থ্য মন্ত্রকের। দিল্লির সিএসআইআর- ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইনটিগ্রেটিভ বায়োলজি এবং ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটালের গবেষকরা করোনা ভাইরাসের ৭৩ টি প্রজাতির অস্তিত্ব খুঁজে পেয়েছেন।
আরও পড়ুনঃ শ্বাসকষ্ট থাকায় ফেরাল ৩ হাসপাতাল। অ্যাম্বুলেন্সেই মৃত ২৮ এর যুবক।


গবেষক দলের সদস্য ডাক্তার জয়শংকর দাস জানিয়েছেন, “পরপর ১৫৩৬টি স্যাম্পেল নিয়ে আমরা কাজ করেছি। যার মধ্যে ছিল ৭৫২ টা ক্লিনিক্যাল স্যাম্পেলও। এর থেকে মিলেছে B.1.112 এবং B.1.99। অর্থাৎ রিপোর্ট একেবারে ভিন্ন। প্রথমবার ভারতে এমন ঘটনা ঘটল।” আতঙ্ক আরও বেড়েছে কারন শুধুমাত্র ঊড়িষ্যা থেকে সংগ্রহ করা স্যাম্পেলেই এই ৭৩ রকমের শক্তিশালী করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। জিন বদলে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে করোনা ভাইরাস।
বিশবাঁও জলে টিকা আবিষ্কার? গতকালই টিকার সুখবর দিয়েছিল ভারত বায়োটেক। তবে আজ এই ৭৩ ধরনের করোনা অস্তিত্ব সামনে আসায় টিকার ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ল। উল্লেখ্য, আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সাহায্য নিয়ে এই টিকা তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। টিকার নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। যদিও পরীক্ষামূলক প্রয়োগের সম্পূর্ণ ফল এখনও আসেনি।
তবুও প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সফল এবং এই টিকা নিরাপদ বলে দাবি করেছেন গবেষকরা। প্রথম ধাপে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে দেশের ১২ টি যায়গায়। মোট ৩৭৫ জন স্বেচ্ছাসেবক কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন। ইতিমধ্যেই ট্রায়ালে অংশগ্রহণকারী এই স্বেচ্ছাসেবকদের নমুনা সংগ্রহ করতে শুরু করেছেন গবেষকরা। টিকা প্রকল্পের দায়িত্বে থাকা অন্যতম চিকিৎসক সবিতা বর্মা জানিয়েছেন, এই টিকা নিরাপদ। তাঁর কথায় “যে সব স্বেচ্ছাসেবক টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত আমরা কোনও বিরূপ প্রতিক্রিয়া পাইনি।”


যদিও তিনি জানিয়েছে, টিকা কতটা কাজ করবে সেকথা এখন বলা সম্ভব নয়। তবে নিশ্চিত করে তিনি জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমরা এটা বলতে পারি যে, টিকা নিরাপদ। টিকার কার্যকারিতা জানতে দ্বিতীয় পর্যায়ে আমরা নমুনা সংগ্রহ শুরু করেছি।” চলতি মাসের মধ্যেই প্রথম পর্যায়ের ট্রায়াল সম্বন্ধীয় রেজাল্ট সামনে চলে আসবে বলে জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের আগের দিন ভারত বায়োটেকের এই ঘোষণায় স্বপ্ন দেখছে ভারতবাসী।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



