সুশান্ত এক মাসে ৫০টি সিম কার্ড বদলেছেন! মৃত্যু আরও রহস্যময়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত এর মৃত্যুর পর থেকেই তাঁর আত্মহত্যার পিছনে কি কারণ আছে তা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছে। তাঁর মৃত্যুর নানা দিক খতিয়ে দেখছেন মুম্বাই পুলিশ। আর এর মধ্যেই অভিনেতা শেখর সুমন বিভিন্ন প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন এক মাসে ৫০টি সিম কার্ড বদলে ছিলেন সুশান্ত’, কারা হুমকি দিচ্ছিল সুশান্তকে?

সিবিআই তদন্তের দাবি জানালেন শেখর সুমন। সোশ্যাল মিডিয়ায় শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন ।সম্প্রতি ‘জাস্টিস অফ সুশান্ত ফোরাম’ও লঞ্চ করেছেন তিনি। শেখর সুমনের দাবি ‘সুশান্তের আত্মহ’ত্যার মামলাটি সাধারণ ওপেন এবং শাট কেস নয়’। এই ঘটনার বেশ কিছু মিসিং লিঙ্ক নিয়ে প্রশ্ন করেন তিনি।তাঁর দাবি, ‘সু’ই’সাইড নোট মেলেনি এবং ডুপ্লিকেট চাবির খোঁজ মিলছে না এবং সুশান্ত এক মাসে ৫০টি সিম কার্ড বদলেছেন’।

তিনি আরও জানান,’যে ছেলেটা রাতে পার্টি করল, সকালে উঠে সে প্লে স্টেশনে ছিল, যে এক গ্লাস জুস চাইল, তার আচমকা এমন কী মনে হল যে,ঠিক করে নিল যে , চল এখনই উঠে গিয়ে সু’ইসা’ইড করা যাক!’ না এটা সুইসাইড নয়, সবদিক খতিয়ে দেখা দরকার। পাশাপাশি যদি ৩৪ বছরের এক সম্ভাবনাময়,প্রতিভাবান অভিনেতা নিজের জীবন শেষ করে দেওয়ারও সিদ্ধান্ত নেয়,তাহলে সেই সিদ্ধান্তের পিছনে কারা দায়ি? তাদেরকেও খুঁজে বার করা জরুরি।

এর আগে সোমবার সুশান্তের পাটনার বাড়িতে হাজির হয়ে প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে সাক্ষাত্ করেন শেখর সুমন।টুইটারে শেখর সুমন লেখেন, সুশান্তের বাবার সঙ্গে দেখা করলাম,ওঁনার দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম..আমরা বেশ কয়েক মিনিট বসেছিলাম কোনও কথা না বলে…উনি এখনও প্রচন্ড একটা শকের মধ্যে রয়েছেন….আমার মনে হল মৌন থেকেই ওঁনাদের সঙ্গে সহমর্মী হওয়া যাবে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর