Healthy Lifestyle: যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্রুত গতিতে ছুটছে জীবন। বাড়ছে কাজের চাপ। পাল্লা দিয়ে বাড়ছে সংসার আর অফিসের মানসিক চাপ এবং টেনশনও। দুই দিক সমান ভাবে সামাল দিতে গিয়ে প্রাণ প্রায় ওষ্ঠাগত। আর এর জেরে দেখা দিতে থাকে নানা ধরনের শারীরিক সমস্যা। সব মিলিয়ে ব্যাঘাত ঘটে যৌন জীবনেও। আসলে গতিশীলতার কারণে বদলে যাচ্ছে জীবনযাত্রার ধরনও। এর ফলে যৌন সমস্যা এবং বন্ধ্যাত্বের (Infertility) ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ বর্ষার জন্যে চুল নিয়ে চিন্তিত? লম্বা-ঘন চুল পেতে ব্যবহার করুন রসুনের তেল

শুধু নারীরাই নন, পুরুষরাও এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকাল বহু পুরুষের মধ্যেই যৌন ইচ্ছা অথবা যৌন ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা যাচ্ছে। শুধু তা-ই নয়, কমছে শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর মানও। ফলে বন্ধ্যাত্বের সম্মুখীন হচ্ছেন পুরুষেরা। তবে ডায়েটে কিছু জরুরি খাদ্য যোগ করে, এই সব সমস্যার সমাধান করা সম্ভব। দেখুন সেই সব খাদ্যের তালিকা।

যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট
যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট

এই তালিকায় অন্যতম হল কুমড়োর বীজ। কারণ এতে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বর্তমান। আর এই সব জরুরি পুষ্টি উপাদান শুক্রাণুর মান উন্নত করতে সাহায্য করে। যৌন জীবন সুখকর করে তুলতে ডায়েটে যোগ করতে হবে কুমড়ো বীজ। এই স্বাস্থ্যকর স্ন্যাকস জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি খাওয়া যেতে পারে সূর্যমুখীর বীজও। এটিও পুরুষদের ফার্টিলিটি বাড়াতে সহায়তা করে।

যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট

স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, লিবিডো বাড়াতে ম্যাকা পাউডার দারুণ একটি প্রাকৃতিক উপাদান। যদিও নিশ্চিত ভাবে এটি প্রমাণিত হয়নি, তবে কিছু গবেষণা অনুসারে, এই ভেষজ শুক্রাণুর ঘনত্ব এবং গতিশীলতা বাড়াতে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, বাদামে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্টধর্মী উপাদান এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা শুক্রাণুর গুণমান এবং কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাই বলা হয় যে, স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে এক মুঠো করে বাদাম খেয়ে নেওয়া স্বাস্থ্যের জন্য ভাল।

যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট
যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য খুবই ভাল। এই ধরনের মাছ যৌনাঙ্গে রক্ত প্রবাহও বাড়িয়ে দিতে সাহায্য করে। এর ফলে পুরুষরা বিছানায় ভালো পারফর্ম করতে পারে। উপকারী এই মাছের তালিকায় রয়েছে স্যামন, টুনা, সার্ডিন প্রভৃতি।

যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট

যৌন জীবনে সমস্যা? বিছানায় ভাল পারফরম্যান্স করতে এই ৫টি খাবারই যথেষ্ট

ডালিমের রসে এমন পুষ্টি উপাদান রয়েছে, যা শুক্রাণুর গুণমান বাড়াতে সাহায্য করে। কিছু গবেষণা অনুযায়ী, এই ফলের রস পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। রোজ ডালিমের রস খেলে অন্য শারীরিক সমস্যার পাশাপাশি যৌন সমস্যাও দূর হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত