নজরবন্দি ব্যুরোঃ এখন শুধু বয়স বাড়ার সঙ্গে চুলের সমস্যা বাড়ার যোগ থাকেনা, কারণ এখন যেকোনো বয়স থেকেই নানান চুলের সমস্যা দেখা যায়। চুলে প্রাকৃতিক প্রোটিনের উৎপাদন কম হওয়ায় চুল ক্রমশ পাতলা ও প্রাণহীন হয়ে পড়ে। খুসকি-সহ নানা সমস্যায় নতুন চুল জন্মাতে বাধা দেয়। পেঁয়াজের মতই চুলের যত্নে রসুন জুড়ি মেলা ভার। কারণ রসুনে আছে ভিটামিন বি-৬, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম। রসুনের তেল বা পেস্ট চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে ৷ রসুনের সালফার চুল মজবুত করে।
চুল উঠে যাচ্ছে? চুল কিছুতেই বাড়ছে না? তাহলে একবার অন্তত রসুন ব্যবহার করে দেখুন। রসুন কেবল স্বাস্থ্যের ক্ষেত্রেই উপকারি নয়, পাশাপাশি চুলের জন্যও দুর্দান্ত কাজ করে। রসুনের তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করলে চুলের গোড়া শক্ত হয়। তাহলে দেখে নিন, চুলের বৃদ্ধির ক্ষেত্রে কীভাবে রসুন ব্যবহার করবেন।

চুলে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। ফলে চুলের গোড়ায় জীবাণুকে বা বাঁধতে দেয় না৷ পরিষ্কার স্ক্যাল্পে চুলের বৃদ্ধি ভাল হয়। সূর্যের অতিবেগুনি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক কেরাটিন প্রোটিন। ফলে চুল উঠে যেতে থাকে। চুলে রসুনের প্রলেপে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পায়।
রসুনের পেস্ট তৈরির জন্য আগে কয়েক চামচ তেল গরম করে নিন। তার পর ব্লেন্ডারে খোসা ছাড়ানো রসুনের কোয়া পিষে নিন। এ বার ওই মিশ্রণ তেলে দিয়ে কিছু ক্ষণ নাড়তে থাকুন। মিশ্রণের রং বাদামি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এ বার ঠান্ডা করে মিশ্রণটি ছেঁকে নিন।

এবার চুলের গোড়ায় এই মিশ্রণ মালিশ করুন ১৫ মিনিট ধরে। এ বার উষ্ণ জলে ভেজানো তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ১৫ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ৩ বার চুলের যত্নে এই রূপটান ব্যবহার করুন।
বর্ষার জন্যে চুল নিয়ে চিন্তিত? লম্বা-ঘন চুল পেতে ব্যবহার করুন রসুনের তেল

এরপর রসুনের শ্যাম্পু, যা গবেষণায় দেখা গেছে, পিপারমেন্ট অয়েল চুলের বৃদ্ধির ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। এক্ষেত্রে, ১৫টি রসুন কোয়া নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। তারপর এই পেস্টটি আপনার শ্যাম্পুর বোতলে দিয়ে, তাতে ১০ ফোঁটা পিপারমেন্ট অয়েল দিয়ে মিশিয়ে নিন। তারপর সেই শ্যাম্পুটি ব্যবহার করুন।



