ক্ষমতাচ্যুত হলেও এখনও দেশের ৪৩ শতাংশ মানুষ সমর্থন করেন ইমরানকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। অনেক চেষ্টা করেও নিজের গদি ধরে রাখতে পারেননি ইমরান। ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল তার রাজত্বকালেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপের পথে গিয়েছ।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের রোপওয়ে দুর্ঘটনা, ২৪ ঘন্টা নির্জলা থেকে বেঁচে ফিরলেন ৮ পর্যটক, পড়ুন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

ক্ষমতাচ্যুত ইমরান খান পাকিস্তান বাসীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন বিদেশী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে লড়তে হবে তাকে অন্যায়ভাবে মসনদ থেকে ছড়িয়ে দিয়েছে সেই সমস্ত বিদেশী শক্তির। ইমরানকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ।

ক্ষমতাচ্যুত হলেও এখনও দেশের ৪৩ শতাংশ মানুষ সমর্থন করেন ইমরানকে
ক্ষমতাচ্যুত হলেও এখনও দেশের ৪৩ শতাংশ মানুষ সমর্থন করেন ইমরানকে

কিন্তু ইমরান খান ক্ষমতাচ্যুত হলেও পাকিস্তানের মাটিতে তার শক্তি এখনও অটুট রয়েছে বলে উঠে এসেছে এক সমীক্ষায়। গলাপ পাকিস্তান নামে একটি সংগঠনের সমীক্ষায় উঠে এসেছে দেশের অন্তত ৪৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী ইমরান খানের পদচ্যুত কে ভালো চোখে দেখছেন না।

ক্ষমতাচ্যুত হলেও এখনও দেশের ৪৩ শতাংশ মানুষ সমর্থন করেন ইমরানকে

তাদের মতে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে একজন। আর এই সমীক্ষার ফলেই ইমরানের দল হালে পানি পেয়েছে। যদিও দেশের 56 শতাংশ মানুষ ইমরান খান পদচ্যুত হওয়ায় খুশি।। সমীক্ষা সংস্থার দাবি মোট ১ হাজার পুরুষ ও মহিলাদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল।

15 1

ক্ষমতাচ্যুত হলেও এখনও দেশের ৪৩ শতাংশ মানুষ সমর্থন করেন ইমরানকে

আর এই সমীক্ষা কে কাজে লাগিয়েই আগামী নির্বাচনে ইমরানের দল পাকিস্তান বাসীর ঘরে ঘরে যাবে বলে দাবি করেছেন তার দলের মুখপাত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন