নজরবন্দি ব্যুরোঃ মাঝ আকাশে ঝড়ের তাণ্ডব। ঝড়ের মুখে যাত্রীবাহী বিমান। ঝড়ের কারণে অণ্ডালের এয়ারেট্রোপলিসে বিমানটির জরুরী অবতরন করানো হয় জানা গেছে, মুম্বই থেকে রওনা দিয়েছিল বিমানটি৷ প্রবল ঝাঁকুনিতে আহত হয়েছেন ৪০ জন।
সূত্রের খবর, আহতদের বেশীরভাগ গুরুতর আহত হয়েছেন। কীভাবে ঝড়ের কবলে পড়ল বিমান? খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, বিমানটি মুম্বই থেকে দূর্গাপুর আসছিল। কিন্তু প্রবল ঝড়ের মুখে পড়ে জরুরী অবতরন করা হয় অণ্ডাল বিমানবন্দরে।
এক মহিলা যাত্রীর আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার একই ঘটনার খবর মেলে। ঝড়ের মুখে পড়ে দিল্লি থেকে আসা একটি বিমান। বাধ্য হয়ে পথ বদলাতে বিমানটিকে৷ আগতলায় করতে হয় জরুরী অবতরন৷ ঘটনায় আহত হয়নি কোনও যাত্রী।
মুম্বই থেকে ৪ টে ৫৭ মিনিট নাগাদ বিমানটি রওনা দেয়৷ ৭ টা ২৭ মিনিট নাগাদ অণ্ডালে নামার কথা ছিল৷ কিন্তু বিপদ বাড়ে নামার মুখে। ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাঝ আকাশে ঝড়ের তাণ্ডব, বিমানের জরুরী অবতরনে আহত ৪০
স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, বোয়িং-৭৩৭ এর এসজি-৯৪৫ বিমানে টারবুলেন্স দেখা দেয়। এই আকস্মিক ঘটনার জন্য তাঁরা দুঃখিত। আহত যাত্রীদের সমস্ত চিকিৎসার বন্দোবস্ত করবে বলে জানিয়েছে স্পাইসজেট৷



