রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার, ৪০ কোটির মানহানির মামলা কঙ্গনার বিরুদ্ধে

এই মামলা করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের খবরের শিরোনামে বলিউড নায়িকা তথা বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই সংসদে রাহুল গান্ধীর নামে মন্তব্য করে দিল্লির রাজনীতি তোলপাড় করে তুলেছিলেন। আর এবার রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে আইনি ঝামেলায় জড়ালেন মান্ডির সাংসদ।

কঙ্গনা উপহাস করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন সেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর মাথায় পেজ টুপি, কপালে হলুদ আর গলায় ক্রিশ্চান ধর্মের ক্রস লকেট। এই ছবি শেয়ার করার পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সেই মামহালির মামলার টাকার পরিমান ৪০ কোটি।

এই মামলা করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র। মামলাকারী নরেন্দ্র মিশ্রের দাবি, একজন সাংসদ হয়েও অনুমতি না নিয়ে বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাওয়াত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। শুধু তাই নয় গান্ধী পরিবারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছেন। উল্লেখ্য কিছুদিন আগেই সংসদে রাহুল গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্য করতে গিয়ে বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা বলেছিলেন, “দাদু মুসলিম, দিদা পারসি,মা খ্রিস্টান। একটা জগাখিচুড়ি মানুষ”।

বলে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন। আর এবার সেই কটাক্ষের কারণেই ফের আইনি বিপাকে বিজেপির নবনির্বাচিত মান্ডির সংসদ কঙ্গনা। তবে এই মানহালির মামলা নিয়ে এখনো পর্যন্ত নিজে থেকে কোন বিবৃতি দেননি কঙ্গনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর