সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা? অভিনেত্রীর বিরুদ্ধে হাইকোর্টের নোটিশ

Kangana Ranaut: ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা?? হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে জিতেছেন বলি অভিনেত্রী। বুধবার, তাঁকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। কঙ্গনার নির্বাচন বাতিল করার আবেদন করেছেন কিন্নর জেলার এক বাসিন্দা। তিনিও মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।

সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা? অভিনেত্রীর বিরুদ্ধে হাইকোর্টের নোটিশ
২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কিন্তু কেন এই অভিযোগ? অভিযোগকারীর বক্তব্য, মণ্ডী লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার অবৈধ ভাবে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এই পরিস্থিতিতে মণ্ডী লোকসভা কেন্দ্রের পুরো নির্বাচনী প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তিনি। সেই সূত্রেই হাই কোর্ট নোটিস পাঠিয়েছে বলি অভিনেত্রীকে।

সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা? অভিনেত্রীর বিরুদ্ধে হাইকোর্টের নোটিশ
৭৪৭৫৫ ভোটে জয়ী হন কঙ্গনা।

তাহলে কি সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা? আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জ্যোৎস্না রাওয়াল ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বভাবতই এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন বলি অভিনেত্রী। এই মামলায় রিটার্নিং অফিসার তথা জেলাশাসককেও পার্টি করেছেন লায়ক রাম নেগি নামে ওই অভিযোগকারী।

সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা? অভিনেত্রীর বিরুদ্ধে হাইকোর্টের নোটিশ

সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা? অভিনেত্রীর বিরুদ্ধে হাইকোর্টের নোটিশ
তাহলে কি সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা?

প্রসঙ্গত, হিমাচলেরই কন্যা কঙ্গনাকে এ বার মণ্ডী লোকসভা আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হিমাচলের ছ’বারের কংগ্রেস মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংহের পুত্র তথা সে রাজ্যের কংগ্রেস সরকারের মন্ত্রী বিক্রমাদিত্য। ৭৪৭৫৫ ভোটে জয়ী হন কঙ্গনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন