নিজের আগুনে নিজেই পুড়ে ছাই, ঘটনায় নিহত আরও ৪ সহ আহত ৬ জন

নিজের আগুনে নিজেই পুড়ে ছাই, ঘটনায় নিহত আরও ৪ সহ আহত ৬ জন। পেট্রোল ঢেলে  আগুন লাগিয়ে দেয় পরিবারের ১০ জন সদস্যকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শ্বশুরবাড়ির লোকজনের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত জামাই সহ ৪ জনের মৃত্য়ু হয়েছে। এছাড়াও গুরুতর জখম হয়েছেন ৬ জন। ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদের সাগরদিঘিতে। অভিযুক্ত জামাইয়ের নাম রমজান শেখ। জানা গেছে, শুক্রবার সন্ধ্য়ায় স্থানীয় বাহালনগরে প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যায় অভিযুক্ত রমজান শেখ। পুলিশ সূত্রে খবর, সেখানে গিয়ে বচসা বেঁধে যায়  প্রথম পক্ষের স্ত্রীর বাপেরবাড়ির লোকজনের সঙ্গে। অভিযোগ, এরপর রাগের চোটে শ্বশুরবাড়ির লোকজনের গায়ে আগুন লাগিয়ে দেয় জামাই। অগ্নিদগ্ধ হয়ে যায় অভিযুক্ত নিজেও।

শ্বশুরবাড়ির সদস্যদের অভিযোগ, মৃত প্রাক্তন স্ত্রীর এক আত্মীয়কে উত্য়ক্ত করত অভিযুক্ত জামাই। সেদিন অভিযুক্ত জামাই, সেখানের এক আত্মীয়ার সঙ্গে অভব্য আচরণ করেন। হাত ধরে টেনে নিয়ে চলে যেতে চায় তাঁর। তাতে পরিবারের লোকেরা বাধা দিতেই ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময় তাঁদের গায়ে পেট্রোল ঢেলে  আগুন লাগিয়ে দেয় পরিবারের ১০ জন সদস্যকে। তবে ওই ১০ জনের মধ্যে অভিযুক্ত নিজেও ছিলেন। আহত দের এক আত্মীয়ের অভিযোগ, “বাড়িতে এসে এক আত্মীয়ার হাত ধরে টানাটানি করেন জানাই, তারপর বাধা দেওয়ায়, তাঁর হাতে থাকা ব্যাগটা আছার মেরে বিস্ফোরণ ঘটায়।”

যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে নিহতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি অল্প আহতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে। এই ঘটনায় ওই নিহত অভিযুক্ত ছাড়া আরও কেউ রয়েছে কিনা সে বিষয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত