রাজ্য বাজেটে একের পর এক চমক, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে বাজেট (WB State Budget 2023) পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক ঘোষণা হয়। তারমধ্যে একটি উল্লেখযোগ্য ডিএ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় বাজেটে একরাশ হতাশা প্রাপ্তি হয়েছিল মধ্যবিত্তের। লোকসভার আগে শেষ এবং অন্তর্বর্তী বাজেট হওয়ায় বিশেষ কোনও চমক ছিল না। এরপর বাংলার মানুষের নজর ছিল রাজ্যের বাজেটের দিকে। বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে বাজেট (WB State Budget 2023) পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক ঘোষণা হয়। তারমধ্যে একটি উল্লেখযোগ্য ডিএ। জানানো হয়, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হল আরও ৪ শতাংশ।

রাজ্য বাজেটে একের পর এক চমক, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের

আরও পড়ুন: রাজ্যপালের বাজেট ছাড়াই রাজ্য বাজেট, ‘সংবিধান বহির্ভুত নয়’ বললেন অধ্যক্ষ

সরকারি কর্মচারিদের ডিএ (DA) আরও ৪ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করল রাজ্য সরকার। চলতি বছরের মে মাস থেকে নতুন ডিএ কার্যকর হবে। রাজ্যের নয়া ঘোষণার ফলে কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারি কর্মচারিদের মহার্ঘ্য ভাতার ফারাক দাঁড়াল ৩২ শতাংশে। এর আগে রাজ্য সরকারি কর্মীরা ১০ শতাংশ হারে ডিএ পেতেন। আজ বিধানসভায় আরও ৪ শতাংশ ডিএ (DA) ঘোষণা করা হল। এরফলে মোট দাঁড়াল ১৪ শতাংশ। বলা যায়, লোকসভা ভোটকে পাখির চোখ করেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ বৈষম্য কমিয়ে আনল বাংলার সরকার।

রাজ্য বাজেটে একের পর এক চমক, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের
রাজ্য বাজেটে একের পর এক চমক, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের

ডিএ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দাবি, কেন্দ্রের হারে ডিএ (DA) দিতে হবে এবং বকেয়া ডিএ শোধ করতে হবে। মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার জানিয়েছিলেন, রাজ্যের জন্য ডিএ বাধ্যতামূলক নয়। যদিও এই মন্তব্য মানতে নারাজ ডিএ আন্দোলনকারীরা।

রাজ্য বাজেটে একের পর এক চমক, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের

রাজ্য বাজেটে একের পর এক চমক, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারের

গত ডিসেম্বর মাসে বড়দিনের সময় একটি অনুষ্ঠানে গিয়ে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন,‘আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে।’ রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার পর ডিএ বেড়ে দাঁড়িয়েছিল ১০ শতাংশ। লক্ষ্মীবারে রাজ্য বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর