নজরবন্দি ব্যুরোঃ আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগম এলাকার নির্বাচন। ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। শিলিগুড়ি,আসানসোল, চন্দন্নগর এবং বিধাননগরের নির্বাচন ২২ জানুয়ারি। ফলাফল ঘোষণা ২৫ জানুয়ারি। কাল থেকে জমা নেওয়া হবে মনোনয়নপত্র। আজ থেকেই শুরু হচ্ছে আদর্শ আচরণবিধি।
আরও পড়ুনঃ KMC ELECTION 2021 : নির্বাচন কমিনের সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের


রাজ্যের চারটি এলাকার পুরভোট নিয়ে নির্বাচন কমিশন ঘোষণা করলেও হাওড়া পুরনিগমের নির্বাচন নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, হাওড়া নির্বাচন নিয়ে এখনও কিছু জানায়নি রাজ্য সরকার। তাই তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং বিষয়টি আদালতে রয়েছে বলে এখনি কিছু জানাতে নারাজ কমিশন। বরং সমস্যা মিটলে আগামীকালের মধ্যে জানাতে পারে কমিশন।
তবে হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে রাজ্য বনাম রাজ্যপাল তরজা আরও একধাপ বেড়েছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি বিলে সই করেননি। সব মিলিয়ে হাওড়ার পুরভোট ঘিরে ধোঁয়াশা।


মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে ৪১টি এবং আসানসোলের ১০৬ ওয়ার্ডে নির্বাচন। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে চলবে নির্বাচনী প্রক্রিয়া।
হাওড়ার পুরভোট ঘিরে ধোঁয়াশা, বাকি ভোট কবে?

রাজ্যের বকেয়া নির্বাচন কবে? তা নিয়ে সর্বদলীয় বৈঠকের দাক দেয় নির্বাচন কমিশন। ১১১ টি পুর এলাকার প্রস্তুতি নিয়ে বৈঠক ছিল এদিন। বৈঠক বয়কট করেন বিরধির। একযোগে বৈঠক বয়কত করে বামেরা। সঙ্গতে ছিল কংগ্রেস, বিজেপি।







