শীতলকুচি এফেক্টে এবার থেকে সমস্ত পর্যবেক্ষকের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচি এফেক্টে এবার থেকে সমস্ত পর্যবেক্ষকের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশন নিযুক্ত করে একগুচ্ছ পুলিশ পর্যবেক্ষককে। তবে একাধিক সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ক্রমশই বাড়ছে।

আরও পড়ুনঃসোনার বাংলা গড়ার নামে সংস্কৃতিকে আক্রমণ করবে BJP, বাংলা বাঁচাতে মোদীকে কটাক্ষ রাহুলের

অন্যদিকে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর পরে পুলিশ পর্যবেক্ষক ও কমিশনের উপরে ক্ষোভ বাড়তে শুরু করে সাধারণ মানুষেরও। তাই এবার কমিশনের শীর্ষ কর্তারা পর্যবেক্ষকদের সুরক্ষা নিয়ে কোন আপোষে রাজি নয়। সেই অনুযায়ী এবার পর্যবেক্ষকদের সুরক্ষা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কমিশন।

নির্দেশিকায় কমিশনের তরফ থেকে বলা হয়েছে পঞ্চম থেকে অষ্টম দফা নির্বাচন পর্যন্ত প্রত্যেক পর্যবেক্ষকের সুরক্ষায় থাকবেন হাফ ব্যাচ অর্থাৎ মোট চারজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন ক্ষেত্রে পর্যবেক্ষকরা যাতে\ জনরোষের কবলে না পরেন তাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন। রাজনৈতিক বিশেসজ্ঞদের মতে শীতলকুচিতে বিক্ষোভের মাঝেই সেনার গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনা থেকেই কমিশন এই সিদ্ধান্ত নিল।

শীতলকুচি এফেক্টে এবার থেকে সমস্ত পর্যবেক্ষকের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের। তবে এই সিদ্ধান্তের পর পর্যবেক্ষকরা অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার আগামী পাঁচ দফায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের যে কথা কমিশন বলে আসছিল তা করতে তারা সফল হয় কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর