নজরবন্দি ব্যুরো: পুজো দিতে গিয়েই ঘটল বিপত্তি! রামনবমীতে মন্দিরের পুজো দিতে গিয়ে কুয়োতে পড়ে গেলেন প্রায় ৩০ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগরে। এই ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে উদ্ধারকার্যে নামে পুলিশ ও উদ্ধারকারীর দল। অবশেষে ১৯ জনকে বাঁচানো গেলেও এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Partha Chatterjee: “অয়ন-কুন্তল কাউকে চিনি না!”, আদালত চত্বরে বিস্ফোরক পার্থ

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলিশ সুত্রের খবর, ধুমধাম করে ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে রাম নবমীর পুজো চলছিল। আর ওই মন্দিরে পুজো উপলক্ষ্যে বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। ভিড় বাড়তে থাকলে হুড়োহুড়িতেই কংক্রিটের স্ল্যাব ভেঙে কুয়োয় পড়ে যান প্রায় ৩০ জন পুণ্যার্থী। এরপরেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভানাড়ওয়ারকুয়ান পুলিশ ও উদ্ধারকারীর একটি দল।
পুজো দিতে গিয়েই বিপত্তি, কুয়োতে পড়ে গেলেন প্রায় ৩০ জন

এরপরেই পুলিশ ও উদ্ধারকারীদের তৎপরতায় তল্লাশি চালিয়ে বিকেল পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অন্যদিকে উদ্ধার হয়েছে ১৩ জনের নিথর দেহ। স্থানীয় সুত্রের দাবি, ওই মন্দিরের মধ্যে থাকা কুয়োটি বেশ অনেকদিনের। আর বর্তমানে সেটিকে কেও ব্যবহার করত না। কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কুয়োর মুখ বন্ধ করা ছিল। কিন্তু এদিন পুজোর ভিড়ে সেটাই ভেঙে ঢুকে পড়েন পুণ্যার্থীরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



