জীবন কখনও মসৃণ, কখনও অপ্রত্যাশিত বাঁকে ভরা। শেষ মুহূর্তের কিছু ইঙ্গিত অনেক সময় আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র সেই দিকনির্দেশই দেয়। বছরের শেষ মঙ্গলবারে আপনার রাশিচক্র কী বলছে, দেখে নিন এক নজরে।
♈ মেষ রাশি
আজ ছোটখাটো অশান্তি মাথাচাড়া দিতে পারে। অহেতুক তর্কে জড়ালে পরিস্থিতি জটিল হবে। আত্মবিশ্বাস বজায় রেখে নীরব থাকাই হবে সবচেয়ে বড় শক্তি। সংযমেই মিলবে সাফল্য।
♉ বৃষ রাশি
ঘনিষ্ঠ মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। খোলামেলা কথা বলার চেষ্টা করুন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, তবে সত্যের পথ থেকে সরে গেলে ক্ষতি হতে পারে।
♊ মিথুন রাশি
সব প্রশ্নের উত্তর দিতে যাওয়াই বুদ্ধিমানের কাজ নয়। আজ ঝগড়া এড়িয়ে চলুন। আয়ের যোগ রয়েছে। ভাগ্য সহায় হলে ছোটখাটো ভাগ্যপরীক্ষায় লাভও হতে পারে।
♋ কর্কট রাশি
জীবনে কিছু চাপ আসতে পারে। হঠাৎ খরচ বাড়বে। আজ নতুন কোনও বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান।
♌ সিংহ রাশি
অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা করলে মনখারাপ হতে পারে। নিজের লক্ষ্যেই মন দিন। বহুদিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
♍ কন্যা রাশি
আজ সুখবর পেতে পারেন। আয় ও বিনিয়োগ—দুটোই শুভ। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। এই সময়টা উপভোগ করুন।
♎ তুলা রাশি
বিশ্বাসযোগ্য কারও কাছ থেকেই আঘাত পেতে পারেন। ব্যক্তিগত কথা আজ কাউকে না বলাই ভালো। বুঝে শুনে সিদ্ধান্ত নিলে ক্ষতি এড়ানো সম্ভব।
♏ বৃশ্চিক রাশি
বছরের শেষ মঙ্গলবার যেন আপনার জন্যই। বহুদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন, উপহার পাওয়ার যোগও রয়েছে।
♐ ধনু রাশি
কাজের চাপে শরীর খারাপের আশঙ্কা। আজ একটু বিশ্রাম নিন। তাড়াহুড়ো বা অসাবধানতায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে—সতর্ক থাকুন।
♑ মকর রাশি
হঠাৎ কোনও সমস্যায় পড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না। কাছের কারও সহযোগিতায় পথ বেরোবে। উত্তরাধিকার সূত্রে লাভ কিংবা বিনিয়োগে শুভ ফল মিলতে পারে।
♒ কুম্ভ রাশি
সন্তানের সাফল্য আজ আপনাকে গর্বিত করবে। আয় ভালো থাকবে। হঠাৎ ছোট সফরের পরিকল্পনা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও দিনটি মোটের উপর স্বস্তির।
♓ মীন রাশি
পরিকল্পনা মতো দিন না কাটতে পারে। অপ্রত্যাশিত কারণে কিছু কাজ আটকে যেতে পারে। কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান।



