Bank Account Freeze: সেপ্টেম্বরের মধ্যেই এই তিনটি কাজ সেরে ফেলুন, অন্যথায় ফ্রিজ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাস শেষ হতে বাকি আর মাত্র তিন দিন। এরমধ্যেই সেরে ফেলতে হবে কিছু প্রয়োজনীয় কাজ। না হলে নতুন মাস পড়তেই বড়সড় সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে। দেখে নিন এই কাজগুলি সম্পূর্ণ করেছেন নাকি এখনও বাকি রয়েছেন। তাহলে ঝটপট কাজ সেরে ফেলুন। অন্যথায় ফ্রিজ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

আরও পড়ুন: পঁচিশ বছরে পদার্পণ, স্মৃতির সরণিতে হাঁটল Google

স্টেট ব্যাঙ্কের স্কিম
৩০ সেপ্টেম্বরের মধ্যে এসবিআই উই কেয়ার স্কিমে বিনিয়োগ করে ফেলুন। এরপরই বন্ধ হয়ে যাবে এই স্কিম। SBI We Care (এসবিআই উই কেয়ার) স্কিমে দুর্দান্ত রিটার্ন পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাঙ্কের এই যোজনায় প্রবীণ নাগরিকদের সুদের পরিমাণ বেশি।

সেপ্টেম্বরের মধ্যেই এই তিনটি কাজ সেরে ফেলুন, অন্যথায় ফ্রিজ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

২০০০ টাকার নোট বদল
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাতিল করেছে। তাই আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই ব্যাঙ্কে গিয়ে বদলে আনুন। ১৯ মে ২০২৩ সালে আরবিআই এই নোট বাতিলের ঘোষণা করে। ৩০ সেপ্টেম্বরের পর থেকে অচল হবে ২০০০ টাকার নোট।

সেপ্টেম্বরের মধ্যেই এই তিনটি কাজ সেরে ফেলুন, অন্যথায় ফ্রিজ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির নাম
শেয়ার বাজার বা মিউচিয়াল ফান্ডে বিনিয়োগ করলে ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির নাম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৩। এই নিয়ম না মানলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আর এমন হলে শেয়ার বাজারে আর ট্রেডিং করতে পারবে না। শুধু তাই নয় ট্রানজাকশন হবে না মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট থেকেও।

সেপ্টেম্বরের মধ্যেই এই তিনটি কাজ সেরে ফেলুন, অন্যথায় ফ্রিজ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সেপ্টেম্বরের মধ্যেই এই তিনটি কাজ সেরে ফেলুন, অন্যথায় ফ্রিজ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
সেপ্টেম্বরের মধ্যেই এই তিনটি কাজ সেরে ফেলুন, অন্যথায় ফ্রিজ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর