Repo Rate: চার বছর পর সুদের হার বাড়াল RBI, ব্যাপক রক্তক্ষরণ শেয়ার বাজারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেপো রেট (Repo Rate) বৃদ্ধি করল দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI। এদিন RBI এর মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা। যার ফলে দেশের আর্থিক নীতিতে বড় সড় বদল আসতে চলেছে। রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারের নিরিখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের অন্যান্য ব্যাঙ্কগুলোকে টাকা ধার দিয়ে থাকে।

আরও পড়ুনঃ অর্ধনগ্ন হয়ে ইদের শুভেচ্ছা জানালেন নুসরত, শিকার হলেন কুরুচিকর মন্তব্যের

আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI-র তরফ থেকে জানানো হয়েছে, রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে RBI এর তরফ থেকে এই রেপো রেট ৪.৪০% করা হয়েছে।

rbi 2

চার বছর পর সুদের হার বাড়াল RBI, ব্যাপক রক্তক্ষরণ শেয়ার বাজারে।

কিন্তু কেন আচমকা রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া? আসলে ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণেই RBI এমন একটি সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে। দেশে মূল্যবৃদ্ধির পারদ ক্রমশ চড়ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দর বাড়ছে হুহু করে। এছাড়াও জ্বালানির দরের ক্রমশ বৃদ্ধি, এবং শাক-সবজি থেকে শুরু করে মুরগির মাংস এবং একাধিক সামগ্রীর দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সেই কারনেই রেপো রেট বাড়িয়ে সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

rbi 3

এদিন মানিটারি পলিসি কমিটির বৈঠক হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন RBI এর গভর্নর শক্তিকান্ত দাস। সাংবাদিক সম্মেলনে দেশে মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে নেন তিনি। তাঁর কথায় উঠে আসে মুদ্রাস্ফীতির কথা। আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে ভারত সব জায়গাতেই যে মুদ্রাস্ফীতি হচ্ছে তা উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশে ভোজ্য তেল থেকে কৃষিজ সারের দাম সব কিছুর দাম বৃদ্ধির কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি।

চার বছর পর সুদের হার বাড়াল RBI, ব্যাপক রক্তক্ষরণ শেয়ার বাজারে।
চার বছর পর সুদের হার বাড়াল RBI, ব্যাপক রক্তক্ষরণ শেয়ার বাজারে।

শুধু রেপো রেট নয়, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও-ও। একই দিনে রিজার্ভ ব্যাংকের এই জোড়া সূচক বৃদ্ধির অর্থ হল ব্যাংকগুলি ঋণ দেওয়ার ব্যাপারে আগের তুলনায় বেশি সংযত হবে। যার ফলে কিছুটা হলেও বাজারে নগদের জোগান নিয়ন্ত্রিত হবে। রিজার্ভ ব্যাংকের আশা, নগদের জোগান কমলে বা সহজে ঋণ না পেলে সাধারণ মানুষ বিলাসবহুল পণ্যের কেনাবেচা কমিয়ে দেবে। শুধুমাত্র প্রয়োজনীয় দ্রব্য কিনতেই অর্থ ব্যয় করবেন। যা বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

তবে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষনার পরেই ধস নামে শেয়ার বাজারে। ১৩০০ পয়েন্ট নেমে যায় শেয়ার বাজারের সূচক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর