পুলওয়ামায় যৌথ বাহিনীর গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ। নিকেশ ৩ লস্কর জঙ্গি। জানা গিয়েছে, নিহত জঙ্গিদের দু’জন নওগাঁওতে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনার সাথে যুক্ত। ওই দুই জঙ্গি বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ছিল। বৃহস্পতিবার রাত থেকেই পুলওয়ামার বসতি এলাকার একটি বহুতলে জঙ্গিদের সাথে সংঘর্ষ শুরু হয়। চলে এলোপাথাড়ি গুলি।

আরও পড়ুনঃ আক্রান্ত ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার, প্রতিবাদে সরব গেরুয়া শিবির।

শুক্রবার সকালে ৩ জঙ্গি নিহত হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার শ্রীনগরের পুলওয়ামায় বিজেপি নেতা আনওয়ার আহমেদের বাড়িতে হামলা চালায় ৪ জঙ্গি। এরা সকলেই লস্কর-ই-তইবা সংগঠনের। ওই হামলায় এক পুলিশকর্মী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহত ওই পুলিশকর্মীর রাইফেল নিয়ে পালায় জঙ্গিরা। তার পরই ওই এলাকায় যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, সিআরপিএফ ও পুলিশ। উল্লেখ্য, খুব অল্প সময়ের ব্যবধানে তৃতীয় বার জঙ্গি হামলা চলল জম্মু-কাশ্মীরে।

গত ৩ মাসে প্রায় ২০ জন জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তারক্ষীবাহিনী। গতকাল বৃহস্পতিবার বিজেপি নেতা আনওয়ার আহমেদের বাড়িতে হামলার পর ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। পুলওয়ামার কাকাপোরায় একটি বহুতলে ৩ লস্কর জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনা বাহিনী। জানা যায় তাদের মধ্যে দুজন বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়েছে। গতকাল রাতেই ওই বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুক্রবার সকালে যৌথ বাহিনীর গুলিতে নিহত হয় ওই তিন লস্কর জঙ্গি।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, ‘‘আমরা খবর পাই পুলওয়ামার বসতবাড়িতে ওই জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই বাড়ির একটি অংশ আইইডি বিস্ফোরণ করে ভেঙে দেওয়া হয়।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন