নজরবন্দি ব্যুরো: সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রাথমিক আর উচ্চপ্রাথমিক মিলিয়ে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বাংলায়। সেই মতোই আজ পর্ষদের তরফে জানানো হয়েছে পুজোর আগেই মেধার ভিত্তিতে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।
আরও পড়ুনঃ চতুর্থ টীকা পাচ্ছে দেশ, মডার্নার ভ্যাকসিন আমদানির ছাড়পত্র পেল সিপলা।
জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কথা মতো পর্ষদের ওয়েবসাইটে আগামী মঙ্গলবার, অর্থাৎ এক সপ্তাহ পরেই নিয়োগের কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ পাবে। তার পরেই পর্ষদের তরফ থেকে পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হবে, এবং পুজোর আগেই প্রকাশিত হবে রেজাল্ট।
সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ, পর্ষদের প্রকাশিত উত্তরপত্রের ওপর ভরসা রাখতে বলা হয়ে পরীক্ষার্থীদের। সঙ্গে বলা হয়েছে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে। গত এক দশক বাংলায় ক্ষমতায় থাকার পরেও মমতার সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল শিক্ষাক্ষেত্রে গত ১০ বছরে কোনো নিয়োগ করেননি তিনি।
কলকাতা এবং রাজ্য জুড়ে বহু ধ মিছিল, বারবারের প্রতিশ্রুতি সত্বেও নিয়োগ হয়নি রাজ্যে। তবে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে বসেই তিনি সচেতন হয়েছেন শিক্ষক নিয়োগের বিষয়ে। গত সপ্তাহেই বৈঠকে জানিয়েছিলেন পুজোর আগেই নিয়োগ হবে রাজ্যে শিক্ষকদের। সেই মতো আজ প্রক্রিয়া ঘোষণা করলো পর্ষদ।



