শুভেন্দুকে মানেন না BJP-র ২৪ বিধায়ক, খেলা বাকি আছে… বোঝালেন কুণাল!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভার আসনে ভোট। যদিও পূর্ব নির্ধারিত কোন দল জিতবে। কিন্তু নিয়ম রক্ষার খাতিরে হলেও প্রার্থী দেয় প্রায় প্রত্যেক দল। এবার সেই গতানুগতিক পরম্পরা ভাঙতে চলেছে বিজেপি। এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি। আর সেই ট্যুইটের জবাবেই পাল্টা ট্যুইট কুণাল ঘোষের। সাথে চিরাচরিত নজিরবিহীন খোঁচা!

আরও পড়ুনঃ রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি, ‘হারা মুখ্যমন্ত্রীকে হারানোই লক্ষ্য’ শুভেন্দুর!

সাতসকালে একটি ট্যুইটে শুভেন্দু লেখেন, ‘রাজ্যসভায় আমরা কোনও প্রার্থীর মনোনয়ন জমা দেব না।’ যদিও নিজেদের লক্ষ্য সম্পর্কে ওয়াকিবহাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভবানীপুর আসনে জয়লাভ করাই এখন বিজেপি-র একমাত্র লক্ষ্য। তাঁর কথায়, ‘বিজেপি রাজ্যসভার জন্য এ রাজ্য থেকে কোনও প্রার্থী দেবে না। ভোটের ফলাফল পূর্ব নির্ধারিত। বরং আমাকের লক্ষ্য এখন একজন হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে আবারও হারানো। জয় মা কালী।’

সেই ট্যুইট এর পালটা ট্যুইটে কুণাল ঘোষ লিখেছেন, শুভেন্দুকে মানেন না BJP-র ২৪ বিধায়ক! তাঁর কথায়, ‘বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত ২৪ বিধায়ক। হিসেবের থেকেও কম ভোট পাবেন। অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না। সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা। শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। যত দিন যাবে তৃণমূলের বিধায়ক বাড়বে। বিজেপির কমবে। জয় মা দুর্গা।’ অর্থাৎ বাবুল সুপ্রিয় শেষ নয়… লাইনে আরও বিজেপির নেতা-সাংসদ-বিধায়করা রয়েছে। এক কথায় খেলা বাকি আছে। 

শুভেন্দুকে মানেন না BJP-র ২৪ বিধায়ক, খেলা বাকি আছে… বোঝালেন কুণাল!

প্রসঙ্গত, কদিন আগেই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি চরম কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কে। নাম না করে তিনি বলেন, “পায়ে ব্যান্ডেজ করে কত কান্ড করলেন, তাও আমি জিতেছি। চিন্তা করবেন না, নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব। জবানে কুণাল বলেছিলেন, “বাঘছাল পড়া বিড়াল যতই চ্যাঁচাক, ওটা হালুম হয় না, ওটা ম্যাঁও-ই শোনায়!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর