স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটির মানহানি মামলা করলেন টলিপাড়ার পরিচালকরা

২৩৩ জন পরিচালক তাঁর বিরুদ্ধে ২৩ কোটির মানহানি মামলা দায়ের করলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সেপ্টেম্বরে টলিউডের ৬০ শতাংশ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলে হইচই ফেলেছিলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে নোটিস পাঠান টলিপাড়ার পরিচালকরা।

এবার ২৩৩ জন পরিচালক তাঁর বিরুদ্ধে ২৩ কোটির মানহানি মামলা দায়ের করলেন। একই কথা জানিয়েছেন কমিটির এগজিকিউটিভ বডির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। স্বরূপ পুজোর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশ ছবির পরিচালক।

সেই সময়েই সংগঠনের অন্তর্ভুক্ত পরিচালকেরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। কারা আছেন এই তালিকায়? খবর, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ২৩৩ জন পরিচালক মামলা দায়ের করেছেন। এই মামলায় তৃণমূল ঘনিষ্ঠ রাজ চক্রবর্তী-সহ অন্যান্যদের সই ছিল কিনা সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন