অতিমারী কাটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অতিমারী কাটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা। আর কয়েক ঘণ্টা পরেই পরেই সাধারণ বাজেট। স্বাধীনতার পর এই প্রথমবার পেপারলেস বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেট পেশের আগে আপাতত রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ অর্থমন্ত্রকের কর্তারা। নির্মলা সীতারমনের দাবি , গত ১০০ বছরে দেশে এমন সংস্কার কেউ প্রত্যক্ষ করেননি। তবে অর্থনীতি বিশেষজ্ঞদের মতে বৈপ্লবিক সংস্কার নয়, সময় এসেছে আগে অর্থনীতির হাল ধরে এই কঠিন সময় পার করার।

আরও পড়ুন: টেট- সংবাদ! একই দিনে টেটে দুর্নীতির অভিযোগ থেকে আন্দোলন প্রত্যাহারে ৩৬০ ঘুরল এবিভিপি।

অতিমারীর জেরে গত প্রায় ৯ মাস ধরে গোটাবিশ্বে অর্থনীতিতে মন্দা দেখাদিয়েছে। লকডাউনের কারণে বাজার- হাট সবই বন্ধ ছিল। আয় কমেছে, চাকরি হারিয়েছেন বহু মানুষ। পাশাপাশি করোনা আক্রান্তদের বড় খরচের ধাক্কাও সামলাতে হয়েছে। ২০১৯-২০ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অর্থনীতি শুধু একটা সংখ্যা নয়। বাজেটও শুধু সংখ্যা নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কতটা ওতোপ্রতভাবে জড়িয়ে রয়েছে।

অতিমারী কাটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা। আইএমএফ-সহ বিভিন্ন সংস্থা এবং দেশের আর্থিক সমীক্ষাও দাবি করেছে, ২০১৮-২০১৯এর বৃদ্ধি উন্নয়নশীল দেশগুলির মধ্যে সর্বাধিক। শুধু উন্নয়নশীল দেশ কেন, অনেক উন্নত দেশের চেয়েও বেশি। কিন্তু মাথায় রাখতে হবে, ভারতের গড় সঙ্কোচন অতিমারি কালে কিন্তু ৭.৫ শতাংশের উপরে। এখনও পর্যন্ত এগুলি সবই সমীক্ষা এবং অনুমান। আসল ক্ষতির পরিমাণ আমাদের হাতে আসতে আরও সময় লাগবে। কিন্তু যদি ২০১৮-১৯ এর পাশে এই ঘুরে দাঁড়ানোকে তুলনা করে ধরে নেওয়া যায় যে, ১৯-২০ আমাদের জীবনে নেই, তা হলে আসল বৃদ্ধির হার দাঁড়াবে মাত্র ২.৬ শতাংশের আশপাশে। সেটা কিন্তু অন্য দেশের তুলনায় বেশ কম। এই পরিপ্রেক্ষিতে দাড়িয়ে অর্থনীতিবিদরা বলছেন, মানুষের হাতে যদি আরও বেশি টাকা তুলে না দেওয়া যায়, অর্থনীতিতে বাজারে খরচের প্রবণতা না ফেরানো যায়, তা হলে বৃদ্ধির হার বাড়ানো যাবে না। আর সেটা করতে গেলে সরকারের খরচ বাড়াতে হবে। কিন্তু যখন কোষাগার প্রায় তলানিতে বলে মনে করা হচ্ছে, তখন সরকারের কাছে একমাত্র উপায় হচ্ছে, আরও বেশি ধার করা। কিন্তু সেই রাস্তাও খুব একটা মসৃণ নয়। কারণ, আজ ধার করলে কাল শোধ করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন