নজরবন্দি ব্যুরোঃ ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই, ২৭ লক্ষ ভোটে এগিয়ে বাইডেন। কিছুক্ষন পরেই জানা যাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনের ফলাফল। জানা যাবে আগামী ৪ বছরের জন্য কার দখলে মার্কিন মুলুক? ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জনমত সমীক্ষায় এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর সেই জনমত সমীক্ষা যে কতটা সঠিক তা প্রমান হওয়ার পথে। আপাতত ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গিয়েছেন জো বাইডেন। তবে লড়াই দিচ্ছেন ট্রাম্প-ও।
আরও পড়ুনঃ মার্কিন ভোট প্রসঙ্গ টেনে টুইটে ফের মোদীকে তীব্র আক্রমণ সাংসদ মিমির।


ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই, ২৭ লক্ষ ভোটে এগিয়ে বাইডেন। ২৭০ ম্যাজিক সংখ্যা-র কাছাকাছি থেকে জো বাইডেন ৫০.২ শতাংশ ভোট শেয়ার নিয়ে ২৪৮ টি তে জয়ী হয়েছেন তিনি। তিনি ভোট পেয়েছেন ৭ কোটি ৩ লক্ষ ২ হাজার ২৬৪ টি। অন্যদিকে ডোনাল্ড টাম্প জিতেছেন ২১৪ টিতে, তাঁর প্রাপ্ত ভোট ৬ কোটি ৭৫ লক্ষ ৬৫ হাজার ৭৬৬ টি। ট্রাম্পের ভোট শেয়ার ৪৮.২ শতাংশ।
বাইডেন ব্যাপক ভাবে লিড নিয়েছেন ৩ টি রাজ্যে। রাজ্যগুলি হল আরিজোনা, নিউ হ্যাম্পাশায়ার এবং উইস্কন্সিন। এছাড়া আরও দুটি রাজ্যে ট্রাম্পের থেকে সামান্য ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। রাজ্যগুলি হল মিশিগান এবং নেভাটা। অন্যদিকে বাইডেন এর থেকে ব্যাপক লিড নিয়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন ৪ টি রাজ্যে। রাজ্যগুলি হল টেক্সাস, ওহিও, ফ্লোরিডা এবং লোয়া। এছাড়াও ৩ টি রাজ্যে বাইডেনের থেকে সামান্য ব্যাবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অর্থাৎ ১২ টি রাজ্যের মধ্যে জো বাইডেন এগিয়ে রয়েছেন ৫টি এবং ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ৭টি রাজ্যে।
আমেরিকায় মূলত দু’টি পদ্ধতিতে ভোটদান হয়। ইমেল ভোটিং এবং সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া। মার্কিন মুলুকে করোনা আতঙ্ক এখনও কাটেনি। তাই এই আবহে ইমেল ভোটিংয়েই বেশি ভোট পড়েছে মার্কিন মুলুকে। অতিমারী মার্কিন মুলুকে এখনও দাপিয়ে বেড়াচ্ছে। দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে।


পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশের সার্বিক পরিস্থিতির নিরিখে এবছর ইমেল ভোটিংয়েই বেশি আগ্রহ মার্কিন নাগরিকদের। জনমত সমীক্ষার মত মার্কিন মুলুকের ভোটে শুরু থেকেই ট্রাম্পকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে বেশ কয়েকটি রিপাবলিকান স্টেটে ভালো সাড়া পাচ্ছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের পক্ষেও সমর্থন মিলছে। এদিকে, ইমেল ভোটিং নিয়ে আগে থেকেই কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প।







