ট্যাব কিনতে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকা!শোরগোল কেশপুরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দিব ব্যুরোঃ ট্যাব কিনতে পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকা!শোরগোল কেশপুরে। সব শিক্ষা প্রতিষ্ঠান করোনা পরিস্থিতিতে বন্ধ। তার ফলে সশরীরে ক্লাস করা কার্যত সম্ভব নয়। এই সময়ে পড়ুয়াদের অনলাইন ক্লাসই ভরসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনার সুবিধার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে দিনকয়েক পরে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা জানান। এরপর ইতিমধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তবে পশ্চিম মেদিনীপুরের একটি স্কুলে ঘটল বিপত্তি।

আরও পড়ুনঃ এবার আমরণ অনশন, আগামীকাল থেকে আহমেদনগরে অনশনে বসছেন ৮৪ এর আন্না হাজারে।

Shamim Ahamed Ads

পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকা ঢুকল। কীভাবে এমন কাণ্ড ঘটল তা নিয়ে চলছে তুমুল আলোচনা। গত ২১ জানুয়ারির দিন কেশপুরের ধলহারা পাগলীমাতা উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ভোকেশনাল বিভাগের ২৪ জনের অ্যাকাউন্টে পরপর দু’বার ১০ হাজার করে মোট কুড়ি হাজার টাকা ঢোকে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের ই-মেল আইডিতে ভুল বানান টাইপ করা হয়ে গিয়েছিল। সেভাবেই তালিকা আপলোড করে ই-মেল ড্রাফট করা হয়। তবে সফটওয়্যারের কোনওরকম সমস্যায় ওই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়। তারপর সঠিক তালিকাও আপলোড করা হয়। তবে ততক্ষণে দু’টি তালিকা অনুযায়ী পরপর দু’বার ১০ হাজার টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত