টেক্কা দেবে মালদ্বীপকেও, অল্প খরচেই ঘুরে আসুন এই ২ সমুদ্র সৈকতে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পর্যটক ও ভ্রমণপ্রিয় মানুষদের বাকেট লিস্টে মালদ্বীপ থাকবেই। প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সমুদ্র সৈকতে ছুটি কাটাতে কে না চায়। তবে সম্প্রতি যে বিতর্কের ঝড় উঠেছিল তাতে অনেক ভারতীয় মালদ্বীপের মোহ কাটিয়ে ফেলেছেন। তবে হতাশার কারণ নেই। জানেন কি ভারতেই এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। এদিকে খরচও তুলনামূলক অনেক কম।

টেক্কা দেবে মালদ্বীপকেও, অল্প খরচেই ঘুরে আসুন এই ২ সমুদ্র সৈকতে

আরও পড়ুন: শীতের সঙ্গী হয়ে বুধে দিনভর বৃষ্টি, আজ রূপ বদলাবে আবহাওয়া?

আজ ২৫ জানুয়ারি, ন্যাশনাল ট্যুরিজম ডে। একটি দেশের অর্থনীতি চাঙ্গা করতে পর্যটনের ভূমিকা গুরুত্বপূর্ণ। জেনে নিন ২ টি সস্তার সমুদ্র সৈকতের খোঁজ, এই জায়গাগুলি সহজেই মালদ্বীপকে টেক্কা দিতে সক্ষম।

টেক্কা দেবে মালদ্বীপকেও, অল্প খরচেই ঘুরে আসুন এই ২ সমুদ্র সৈকতে

রামেশ্বরম আইল্যান্ড: ভারতের মূল ভূখণ্ড, যেখানে তিনদিকে জল। সৈকতের সৌন্দর্যের কথা উঠলে রামেশ্বরম আইল্যান্ডের নাম প্রথম দিকে আসবেই। ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর এই জায়গায় রয়েছে দেশের দীর্ঘতম সেতু যেটি রামেশ্বর দ্বীপকে (Rameswaram Island) মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য চোখ ধাঁধানো। এছাড়া শ্রী রামনাথ স্বামী মন্দির দর্শনের পাশাপাশি এখানকার সংস্কৃতি জানার সুযোগ রয়েছে।

টেক্কা দেবে মালদ্বীপকেও, অল্প খরচেই ঘুরে আসুন এই ২ সমুদ্র সৈকতে

টেক্কা দেবে মালদ্বীপকেও, অল্প খরচেই ঘুরে আসুন এই ২ সমুদ্র সৈকতে
টেক্কা দেবে মালদ্বীপকেও, অল্প খরচেই ঘুরে আসুন এই ২ সমুদ্র সৈকতে

হ্যাভলক আইল্যান্ড: এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ, যা ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত। যদিও বর্তমানে দ্বীপটির নাম পরিবর্তন করে নতুন নামকরণ হয়েছে স্বরাজ দ্বীপ। একাধিক রিসর্ট রয়েছে, খরচ হবে আপনার সাধ্যের মধ্যেই। আকর্ষণীয় বিষয় হল, স্বচ্ছতার জন্য হ্যাভলক দ্বীপ (Havelock Island) শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। এলিফ্যান্ট সৈকত, কালা পাথর সৈকত, বিজয় নগর সৈকত ঘুরে দেখতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর