গণনার আগে এক্সট্রা ক্লাস! প্রার্থী-এজেন্ট নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠক মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গণনার আগে এক্সট্রা ক্লাস! ৮ দফার ভোট শেষে এবার সেদিকে লক্ষ্য রাখতে তৈরি হচ্ছে তৃণ্মূল কংগ্রেস। আর সেই কারণেই ভোট অষ্টমী পেরোতেই তার পর দিন সকল প্রার্থী- এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল ঠিক ছিল ভোট গণনার আগের দিন দুপুরে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুনঃ কথা শোনেননি BMOH-বিডিও, শোকজ হয়ে ডিউটিতে কোভিড+ ভোট কর্মী

কিন্তু বদল হয়েছে সিদ্ধান্তের। তৃণমূল সূত্রে খবর, ১ মে-র বদলে ৩০ এপ্রিল শুক্রবার বেলা তিনটে নাগাদ ওই বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই সমস্ত প্রার্থী এবং এজেন্টদের বার্তা দেওয়া হয়েছে সেদিনের মিটিং এ ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য। তবে ঠিক কী উদ্দ্যেশ্যে এই বৈঠক তা এখনো জানা জায়নি, এক তৃণমূল নেতার কথায় গোটা নির্বাচন জুড়ে বিজেপিকে সাহায্য করেছে নির্বাচন কমিশন, শেষ মুহুর্তে যেনো আর কোন ব্যাঘাত ঘটাতে না পারে, সেই লক্ষ্যেই বৈঠক।

গত এক মাস ধরে বাংলায় চলল ভোট উতসব। গোটা রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা, হাজার হাজার কেন্দ্রীয় বাহিনি এবং প্রায় সব দফাতেই বিক্ষিপ্ত অশান্তি। সব মিলিয়ে আজ শেষ হচ্ছে বাংলার ২১ এর বিধানসভা নির্বাচন। কিন্তু এই গত একমাসে একাধিক বিষয় নিয়ে কমিশনের ওপর তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বারবার অভিযোগ করেছেন এই নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কমিশন, অভিযোগ এনেছিলেন পক্ষপাতিত্বের।

তার মধ্যেই করনা কালে ভোট করিয়ে একাধিক জায়গায় মুখ পুড়েছে কমিশনের। একেবারে শেষ লগ্নে এসে সতর্ক বিধি বাড়িয়ে গতকালই কমিশনের তরফে জনানো হয়েছে গণনা কেন্দ্রে প্রার্থী প্রবেশে থাকবে নিয়মাবলি। যে কোন প্রার্থী  প্রবেশে তাঁদের দেখাতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে করানো কোভিড নেগেটিভ রিপোর্ট। অন্যদিকে আজ অর্থাৎ ২৯ তারিখের মধ্যে জমা দিতে হবে এজেন্টদের নাম। যদিও নির্দেশে অস্পষ্টতা আছে বপ্লে গতকালই কমিশনকে পাল্টা চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে নির্দেশাবলী মেনে কাজ করতেই এই শেষ মুহুর্তের ক্লাস নিতে চাইছেন মুখ্যমন্ত্রী বলেই খবর।

গণনার আগে এক্সট্রা ক্লাস! আর এতে ওয়াকিবহাল মহল মনে করছে, একাধিক প্রথম সারির নেতা মন্ত্রীদের দলত্যাগের পর যেভাবে ভোট করিয়েছেন তিনি তাতে শেষ মুহুর্তে কোন সুতোই আলগা রাখতে চাইছেন না মমতা। এই নির্বাচনে একসঙ্গে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল ঘাসফুল শিবির। এরই মধ্যে ভোট চলাকালীন কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি প্রার্থী জাকির হোসেনও। অন্যদিকে সামশেরগঞ্জ এবং জঙ্গিপাড়ায় নির্বাচন হবে ১৬ই মে। বাকি সব প্রার্থীদের নিয়ে শেষ মুহুর্তের টিপস দিতে এই জরুরি বৈঠক তলব করেছেন তিনি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত